ঢাকা শনিবার, ১৮ এপ্রিল ২০২৬

Motobad news
শিরোনাম
  • বাবুগঞ্জে সাপের কামড়ে মৃত্যু যুবককে জীবিত করতে ঝাঁড়ফুক জ্বালানি সংকটে বন্ধের মুখে ভোলার ১২ কারখানা মেহেন্দিগঞ্জে ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদের পঞ্চম শ্রেণীর পরীক্ষা, অভিভাবকদের ক্ষোভ মেহেন্দিগঞ্জে স্বাস্থ্য কমপ্লেক্স ও সরকারি কবরস্থান পরিদর্শন করলেন প্রতিমন্ত্রী রাজিব আহসান  ইন্দোনেশিয়ায় হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ৮ যাত্রীর সবাই নিহত রাশেদ প্রধানের বাসার সামনে বিক্ষুব্ধ জনতা, পিএস জনি পুলিশ হেফাজতে রাশিয়ার জ্বালানি আমদানিতে বাংলাদেশকে ৬০ দিনের ছাড় দিলো যুক্তরাষ্ট্র  আইএমএফ ঋণের কিস্তি নিয়ে অনিশ্চয়তা, হাল ছাড়েনি বাংলাদেশ দৌলতখানে জ্বালানি তেল কালোবাজারে বিক্রির অভিযোগ ভিক্ষুকের কাছে ১০০ টাকায় ওষুধ বিক্রি করায় বন্ধ করে দেয়া হলো ফার্মেসি
  • পাঁচ বছর পর বিয়ের পিঁড়িতে ইন্দোনেশিয়ান তরুণী ও পটুয়াখালীর যুবক

     পাঁচ বছর পর বিয়ের পিঁড়িতে ইন্দোনেশিয়ান তরুণী ও পটুয়াখালীর যুবক
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ২০১৭ সালে প্রেমের টানে পটুয়াখালীর বাউফলের যুবক মো. ইমরান হোসেনকে বিয়ের জন্য বাংলাদেশে আসেন ইন্দোনেশিয়ান তরুণী নিকি উল ফিয়া। ইমরানের বিয়ের উপযুক্ত বয়স না হওয়ায় ওই সময় ফিরে যেতে হয় তাঁকে। দীর্ঘ পাঁচ বছর পর আবারও বিয়ের জন্য এসেছেন ওই তরুণী। অবশেষে এক হতে যাচ্ছেন তাঁরা। আগামী ১ মার্চ গায়েহলুদ ও ২ মার্চ তাঁদের বিয়ে আনুষ্ঠানিকতা হবে বলে জানায় ইমরানের পরিবার।

    নিকি ইন্দোনেশিয়ার সুরা বায়া বিভাগের জাওয়া গ্রামের মি. ইউ লি আন থোর মেয়ে। ইমরান হোসেন উপজেলার দাসপাড়া ইউনিয়নের খাজুরবাড়িয়া গ্রামের দেলোয়ার হোসেনের ছেলে। ইমরান একটি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত। পরিবার জানায়, ২০১৬ সালে ফেসবুকে ইন্দোনেশিয়ান মুসলিম পরিবারের মেয়ে নিকির সঙ্গে ইমরানের পরিচয় হয়। পরিচয়ের পর বন্ধুত্বের একপর্যায়ে তাঁদের সম্পর্ক গড়ায় প্রেমে। নিকি ইমরানকে বিয়ে করার সিদ্ধান্ত নেন। ইমরানের পরিবার থেকে কোনো আপত্তি না থাকায় ২০১৭ সালের ১ ডিসেম্বর হজরত শাহজালাল বিমানবন্দরে নামে। সেখান থেকে ইমরান নিকি উল ফিয়াকে বাউফলের নিজ বাড়িতে নিয়ে আসেন।

    ইমরানের বাবা দেলোয়ার হোসেন বলেন, ‘২০১৭ সালের ওই সময় ইমরানের বয়স হয় ১৯ বছর। ২১ বছর না হওয়ায় আইনি জটিলতা দেখা দেয়। এমন পরিস্থিতিতে নিজ দেশে ফিরে যান নিকি। তবে যাওয়ার সময় আমাদের বলেছিল, “ইমরানের বয়স ২১ বছর না হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব। এখন অপেক্ষার দিন শেষ হওয়ার পথে। সবকিছু ঠিক থাকলে আগামী ১ মার্চ গায়েহলুদ ও ২ মার্চ বিয়ে অনুষ্ঠান হবে।’ 

    ইমরান বলেন, ‘নিকির সঙ্গে আমার যোগাযোগ অব্যাহত ছিল। ধীরে ধীরে আমরা একে অপরের প্রতি আরও দায়িত্বশীল হয়েছি। দীর্ঘ বছরের অপেক্ষা এখন শুভ পরিণয় হওয়ার পথে। ভাবতেই যেন এ এক অন্য রকম ভালো লাগা।’


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ