ঢাকা বুধবার, ১৪ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • মার্কিন অস্ত্রেও সুরক্ষা নেই, সৌদি আরবকে নাস্তানাবুদ করছে হুথিরা কলাপাড়ায় গর্ভবতী নারীকে মারধর ও সন্তান হত্যার প্রধান আসামি গ্রেপ্তার আধুনিক বাদ্যযন্ত্রের প্রভাবে ঢাক-ঢোল কারিগরদের ব্যবসায় ভাটা কুয়াকাটায় মাদক সেবনের অপরাধে দুই চালকে কারাদণ্ড দেশ প্রেমের জায়গা থেকে আবহমান সংস্কৃতি ধরে রাখব: বরিশাল রেঞ্জ ডিআইজি বোরহানউদ্দিনে ‘দরকষাকষি করে ঘুষ নেন’ ভূমি কর্মকর্তা বাকেরগঞ্জে ‘জিনের বাদশা’ পরিচয়ে প্রতারণা, গ্রেপ্তার ৩ হাম-রুবেলার প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে ধর্মীয় নেতৃবৃন্দের সমন্বয়ে কর্মশালা বরিশালে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদ্‌যাপন ঝালকাঠিতে চিকিৎসাধীন অবস্থায় নারী হাজতির মৃত্যু
  • ইতালিতে লকডাউনের প্রতিবাদে বিক্ষোভ,সংঘর্ষ

    ইতালিতে লকডাউনের প্রতিবাদে বিক্ষোভ,সংঘর্ষ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ইতালিতে লকডাউনের প্রতিবাদে মঙ্গলবার দেশটির পার্লামেন্টের বাইরে জড়ো হয়ে বিক্ষোভ প্রদর্শন করেছে ব্যবসায়ীরা। মূলত রেস্টুরেন্ট মালিক এবং লকডাউনে ক্ষতিগ্রস্ত অন্য ব্যবসায়ীরা এতে অংশ নেন।

    মার্কিন সংবাদমাধ্যম এপি'র বরাতে জানা যায়,পার্লামেন্টের দক্ষিণ পাশে গুরুত্বপূর্ণ একটি মহাসড়ক বন্ধ করে দেয় তারা। এক পর্যায়ে পুলিশের সঙ্গে তাদের সংঘর্ষের ঘটনা ঘটে। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে ।

    ইতালির বার্তা সংস্থা লাপ্রেস জানিয়েছে, রাজধানী রোমের পার্লামেন্ট এলাকায় এদিনের সংঘর্ষের ঘটনায় এক কর্মকর্তা আহত হয়েছেন। আহত পুলিশ কর্মকর্তার প্রতি সংহতি জানিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপ-সচিব কার্লো সিবিলিয়া বলেছেন, সহিংসতা সহ্য করা হবে না।

    এপি জানিয়েছে, বিক্ষোভকারীদের অনেকে মাস্ক নামিয়ে ‘কাজ, স্বাধীনতা’ প্রভৃতি স্লোগান দেয়। ইতালীয় সংবাদমাধ্যম এএনএসএ জানিয়েছে, উগ্র ডানপন্থী একটি রাজনৈতিক দলের সদস্যরাও এদিন ব্যবসায়ীদের বিক্ষোভে ঢুকে পড়ে। রাষ্ট্রীয় টেলিভিশন আরএআই-এর খবরে বলা হয়েছে, সাত বিক্ষোভকারীকে আটক করেছে পুলিশ।

    করোনা ভাইরাসের প্রকোপ কমাতে লকডাউনের অংশ হিসেবে রোমে বর্তমানে রেস্টুরেন্ট, বার ও ক্যাফেতে খাবার ও পানীয় পান করা নিষিদ্ধ। তবে রেস্টুরেন্ট থেকে খাবার কিনে যাওয়া বা খাবার ডেলিভারি করার অনুমতি রয়েছে। করোনা পরিস্থিতি সামাল দিতে পুরো এপ্রিল মাসজুড়ে এই বিধিনিষেধ বহাল থাকবে বলে প্রতীয়মান হচ্ছে।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ