ঢাকা বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বানারীপাড়ায় জুলাই শহীদ দিবসে আলোচনা সভা ও শ্রদ্ধাঞ্জলি  বরিশালে ১১দলীয় ঐক্যের বিভাগীয় সমাবেশ জনসমুদ্রে পরিণত হবে: হেলাল বরিশালে পুলিশের চলমান বিশেষ অভিযানে গ্রেফতার ২১  বরিশালে জুলাই স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ ও শহীদদের প্রতি শ্রদ্ধা বাবুগঞ্জের ভূতেরদিয়া মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি হলেন ছাত্রদল নেতা মাহফুজুল আলম মিঠু  পাথরঘাটায় বলেশ্বর নদীতে ৯ যাত্রী নিয়ে বন বিভাগের ট্রলারডুবি, নিখোঁজ ১ শিক্ষামন্ত্রীর পদত্যাগের এক দফা দাবিতে বরিশালে শিক্ষার্থীদের বিক্ষোভ পিরোজপুরে হত্যা মামলায় দুজনের যাবজ্জীবন পিরোজপুরে ঝর্ণা হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি হাই কোর্টে খালাস আগৈলঝাড়া থানায় হামলা মামলার আসামি ঢাকায় ডিবির হাতে গ্রেফতার
  • পেঁয়াজবোঝাই ট্রাকে ৯০ লাখ টাকার হেরোইন!

    পেঁয়াজবোঝাই ট্রাকে ৯০ লাখ টাকার হেরোইন!
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সাভারে একটি পেঁয়াজবোঝাই ট্রাকে অভিযান চালিয়ে ৯০ লাখ টাকা মূল্যের ৮৮০ গ্রাম হেরোইনসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব।

    বৃহস্পতিবার রাতে (১ এপ্রিল) সাভারের আমিনবাজার এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এসময় হেরোইন বহনকারী একটি ট্রাক জব্দ করা হয়েছে। আজ শুক্রবার সকাল ১১টায় র‌্যাবের সহকারী পুলিশ সুপার মোঃ জিয়াউর রহমান চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।

    আটককৃতরা হলেন- চাপাইনবাবগঞ্জ জেলার মো. নবাব ও রাজশাহী জেলার নাহিদ ইসলাম।


    র‌্যাব জানায়, সাভারের আমিনবাজার এলাকায় মাদক ক্রয়-বিক্রয় হচ্ছে এমমন গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাত ৯টার দিকে সেখানে অভিযান চালায় র‌্যাবের একটি চৌকস দল। এসময় সন্দেহভাজন একটি পেঁয়াজ ভর্তি ট্রাকে তল্লাশি চালিয়ে ৯০ লাখ টাকা মূল্যমানের ৮৮০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। এসময় দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। জব্দ করা হয় মাদক কারবারিতে ব্যবহৃত ট্রাকটি।

    সহকারী পুলিশ সুপার মো. জিয়াউর রহমান চৌধুরী জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা জানিয়েছে তারা দীর্ঘদিন যাবৎ দেশের সীমান্তবর্তী এলাকা থেকে ট্রাকে পেঁয়াজ পরিবহনের আড়ালে হেরোইনসহ অবৈধ মাদকদ্রব্য এনে রাজধানীর ঢাকাসহ বিভিন্ন এলাকার ডিলার ও খুচরা মাদক বিক্রেতাদের নিকট বিক্রয় করে আসছিলো। তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করে সাভার থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ