ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পুলিশের হেফাজত থেকে কয়েকঘন্টা পর মুক্তি পেলেন জাপা নেতা হাবুলসহ ৬ জন ঢাকা মেডিকেলে নেওয়া হলো হাসানুল হক ইনুকে ডেঙ্গু জ্বরে আক্রান্ত বিএনপি নেতা জিয়া সিকদার কার্যক্রম নিষিদ্ধ আ'লীগ নেতা হিরশিৎ ও সঞ্জিত মন্ডল বিরুদ্ধে সাতলায় মন্দিরের জমি দখলের অভিযোগ   ঢাকা থেকে সৌদিগামী ৮৬টি ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৩৪৯০ যাত্রী মমতা ব্যানার্জীকে ছুরিকাঘাতের চেষ্টা স্কুলে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে রিট হাইকোর্টের কার্যতালিকা থেকে বাদ মার্কিন অস্ত্রেও সুরক্ষা নেই, সৌদি আরবকে নাস্তানাবুদ করছে হুথিরা কলাপাড়ায় গর্ভবতী নারীকে মারধর ও সন্তান হত্যার প্রধান আসামি গ্রেপ্তার আধুনিক বাদ্যযন্ত্রের প্রভাবে ঢাক-ঢোল কারিগরদের ব্যবসায় ভাটা
  • পাথরঘাটায় বলেশ্বর নদীতে ৯ যাত্রী নিয়ে বন বিভাগের ট্রলারডুবি, নিখোঁজ ১

    পাথরঘাটায় বলেশ্বর নদীতে ৯ যাত্রী নিয়ে বন বিভাগের ট্রলারডুবি, নিখোঁজ ১
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরগুনার পাথরঘাটা উপজেলায় সংরক্ষিত বনে বৃক্ষরোপণ করতে যাওয়ার পথে বলেশ্বর নদীতে বন বিভাগের একটি ট্রলারডুবির ঘটনা ঘটেছে।

    এতে ট্রলারে থাকা নয় যাত্রীর মধ্যে আটজন সাঁতরে তীরে ফিরতে পারলেও এক শ্রমিক নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছে বনবিভাগ। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও কোস্ট গার্ডের সদস্যরা নদীতে তল্লাশি করছেন।

    বুধবার বেলা ১১টার দিকে উপজেলার পদ্মা এলাকা সংলগ্ন নদীতে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন পাথরঘাটা বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা মো. বদিউজ্জামান খান।

    নিখোঁজ জাহাঙ্গীর (৫০) উপজেলার পদ্মা এলাকার সায়েদ মিয়ার ছেলে।

    রেঞ্জ কর্মকর্তা বদিউজ্জামান খান বলেন, সকালে সংরক্ষিত একটি বনে গাছের চারা রোপণের উদ্দেশে বন বিভাগের এক কর্মচারী এবং আটজন শ্রমিক একটি ছোট ইঞ্জিনচালিত ট্রলারে করে রওনা দেন। ট্রলারটিতে বিপুল গাছের চারাও ছিল।

    ট্রলারটি বলেশ্বর নদীতে প্রবেশ করলে আকস্মিক ঢেউয়ের কবলে পড়ে ডুবে যায়। সবাই নিরাপদে তীরে ফিরতে পারলেও সাঁতার না জানায় জাহাঙ্গীর নিখোঁজ হন। তাৎক্ষণিকভাবে বিষয়টি ফায়ার সার্ভিস ও কোস্ট গার্ডকে জানানো হয়।

    খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করেছেন ফায়ার সার্ভিসের কর্মীরা। পাশাপাশি কোস্ট গার্ড সদস্যরাও উদ্ধার অভিযানে অংশ নিতে রওনা হয়েছেন।

    পাথরঘাটা ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত স্টেশন অফিসার মো. রফিকুল ইসলাম বলেন, খবর পেয়েই আমাদের টিম ঘটনাস্থলে উদ্ধার অভিযান শুরু করেছে। নিখোঁজ ব্যক্তিকে উদ্ধারে সর্বোচ্চ চেষ্টা চলছে।

    শেষ খবর পাওয়া পর্যন্ত বলেশ্বর নদীর ওই পয়েন্টে উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ