ঢাকা বুধবার, ১৫ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • পাথরঘাটায় বলেশ্বর নদীতে ৯ যাত্রী নিয়ে বন বিভাগের ট্রলারডুবি, নিখোঁজ ১ শিক্ষামন্ত্রীর পদত্যাগের এক দফা দাবিতে বরিশালে শিক্ষার্থীদের বিক্ষোভ পিরোজপুরে হত্যা মামলায় দুজনের যাবজ্জীবন পিরোজপুরে ঝর্ণা হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি হাই কোর্টে খালাস আগৈলঝাড়া থানায় হামলা মামলার আসামি ঢাকায় ডিবির হাতে গ্রেফতার মন্ত্রীর পদত্যাগের দাবি বাদ, ছয় দফা দাবি নিয়ে সচিবালয়ে ৬ শিক্ষার্থী ভুল ও বিভ্রান্তিকর সংবাদ প্রকাশে গণমাধ্যমকে সতর্ক করলো তথ্য অধিদপ্তর শিক্ষাভবনে তালাবদ্ধ ব্যারিকেড, সামনে আন্দোলনকারী শিক্ষার্থীরা দেশের সব মাদরাসায় ৫ আগস্ট ‘জুলাই গণ-অভ্যুত্থান দিবস’ পালনের নির্দেশ বায়ুদূষণে বছরে ৮৮ হাজারের বেশি মানুষ মারা যান : জাবির গবেষণা
  • পিরোজপুরে হত্যা মামলায় দুজনের যাবজ্জীবন

    পিরোজপুরে হত্যা মামলায় দুজনের যাবজ্জীবন
    ছবি: সংগৃহীত 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় হত্যা মামলায় দুজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।

    পিরোজপুরের জ্যেষ্ঠ জেলা ও দায়রা জজ মো. মজিবুর রহমান বুধবার দুপুরে আসামিদের অনুপস্থিতিতে এই রায় দেন বলে রাষ্ট্রপক্ষের আইনজীবী আবুল কালাম আকন জানান।

    দণ্ডপ্রাপ্তরা হলেন- উপজেলার ঘোপখালী গ্রামের মো. ইউনুস আকনের ছেলে মো. কামরুল আকন এবং চরকখালী গ্রামের মো. টুকু মিয়া হাওলাদারের ছেলে মো. সোহাগ হাওলাদার।

    মামলার বরাতে আইনজীবী বলেন, পূর্ব শত্রুতার জেরে ২০১৫ সালের ১৭ মে বিকালে আসামিরা মঠবাড়িয়া পৌর এলাকার মো. হালিম কাজীর ছেলে রাকিবুল কাজীকে বেতমোর বাজারে অস্ত্র নিয়ে ঘিরে ফেলে। পরে তাকে কুপিয়ে হত্যা করা হয়।

    এ ঘটনায় নিহতের বাবা বাদী হয়ে কামরুল আকন, সোহাগ হাওলাদার ও ইউসুফ আকনের নাম দিয়ে আজ্ঞাত আরও দু-তিনজনকে আসামি করে মামলা করেন।

    আইনজীবী আবুল কালাম আকন বলেন, দুই আসামিকে যাবজ্জীবন কারাদণ্ডের পাশাপাশি ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।

    এ ছাড়া অভিযোগ প্রমাণিত না হওয়ায় মো. ইউসুফ আকনকে খালাস দিয়েছে আদালত।

    মামলায় আসামি পক্ষে ছিলেন আহসানুল কবির বাদল।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ