ঢাকা রবিবার, ১৮ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পদত্যাগের নির্দেশের গুঞ্জনের মধ্যেই ইশরাকের বার্তা দুই শিশুকে হত্যার পর মায়ের আত্মহত্যা, দেয়ালে লেখা ছিল ‘এই গল্প শেষ’ নগরীর বিভিন্ন পূজামণ্ডপ ও মন্দির পরিদর্শন করলেন বিসিসি প্রশাসক  ইশরাককে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর কাউনিয়া বালিকা ফাজিল মডেল মাদরাসায় ঈদে মিলাদুন্নবী (সঃ) উদযাপন ভোলায় বিএনপি নেতাকে কুপিয়ে জখম, গণপিটুনির পর যুবকের মৃত্যু দুর্নীতির মামলায় বিমানবাহিনীর সাবেক প্রধান কাতারে গ্রেফতার শ্রমিক নেতাদের বিরুদ্ধে ষড়যন্ত্র বন্ধ ও ৭ দফা দাবিতে পদ্মা ব্লোয়িংয়ে গেট মিটিং সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় রাজাপুরের আনোয়ার হোসেনের মৃত্যু বরিশালে চার ঘন্টার অভিযানে ১৫ হাজার মিটার কারেন্ট জাল জব্দ
  • পিরোজপুরে বিএনপির আহ্বায়কসহ ৬ জন কারাগারে

    পিরোজপুরে বিএনপির আহ্বায়কসহ ৬ জন কারাগারে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পিরোজপুরে বিএনপি-ছাত্রলীগের সংঘর্ষের ঘটনার ছাত্রলীগের দেওয়া মামলায় বিএনপির আহ্বায়কসহ ৬ জনের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠিয়েছেন আদালত। 

    বৃহস্পতিবার দুপুরে জেলা ও দায়রা জজ মোহা. মহিদুজ্জামান এ আদেশ প্রদান করেন। কারাগারে প্রেরণকারীরা হলেন জেলা বিএনপির আহ্বায়ক অধ্যক্ষ আলমগীর হোসেন, সাবেক সহ-সভাপতি নজরুল ইসলাম খান, যুগ্ম আহ্বায়ক শেখ রিয়াজ উদ্দিন রানা, সদর উপজেলা বিএনপির সভাপতি নাসির মল্লিক, জেলা যুবদলের ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক রিয়াজ শিকদার, জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক সালাউদ্দিন তালুকদার কুমার।

    বাদী পক্ষের আইনজীবী এ্যাডভোকেট রফিকুল ইসলাম জানান, কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী জেলা ছাত্রলীগ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সম্মেলনকে স্বাগত জানিয়ে ২৬ ডিসেম্বর বেলা ১১টার দিকে মিছিল বের করে। একই সময় জেলা বিএনপির নেতৃত্বে দলীয় কার্যালয় থেকে নেতাকর্মীরা গণমিছিল নিয়ে বের হয়। ২টি মিছিল জেলা কালেক্টরেট স্কুলের মূল গেটে পৌঁছালে ছাত্রলীগ নেতাকর্মীদের হত্যার উদ্দেশ্যে জেলা বিএনপির আহ্বায়ক অধ্যক্ষ আলমগীর হোসেনের নির্দেশে জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক শেখ রিয়াজ উদ্দিন রানাসহ সকল আসামিরা বোমা হামলা করে। পরে বিএনপি-ছাত্রলীগের মধ্যে শহরের পোস্ট অফিস সড়কে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। সেই মামলায় আজ বিএনপির নেতাকর্মীরা হাজিরা দিয়ে জামিন আবেদন করলে তা নামঞ্জুর করে তাদের কারাগারে পাঠিয়েছে আদালত।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ