ঢাকা সোমবার, ১৯ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পদত্যাগের নির্দেশের গুঞ্জনের মধ্যেই ইশরাকের বার্তা দুই শিশুকে হত্যার পর মায়ের আত্মহত্যা, দেয়ালে লেখা ছিল ‘এই গল্প শেষ’ নগরীর বিভিন্ন পূজামণ্ডপ ও মন্দির পরিদর্শন করলেন বিসিসি প্রশাসক  ইশরাককে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর কাউনিয়া বালিকা ফাজিল মডেল মাদরাসায় ঈদে মিলাদুন্নবী (সঃ) উদযাপন ভোলায় বিএনপি নেতাকে কুপিয়ে জখম, গণপিটুনির পর যুবকের মৃত্যু দুর্নীতির মামলায় বিমানবাহিনীর সাবেক প্রধান কাতারে গ্রেফতার শ্রমিক নেতাদের বিরুদ্ধে ষড়যন্ত্র বন্ধ ও ৭ দফা দাবিতে পদ্মা ব্লোয়িংয়ে গেট মিটিং সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় রাজাপুরের আনোয়ার হোসেনের মৃত্যু বরিশালে চার ঘন্টার অভিযানে ১৫ হাজার মিটার কারেন্ট জাল জব্দ
  • ‌'পৃথিবীর সব সম্পদ রেখে থাকতে হবে সাড়ে তিন হাত মাটির ঘরে'

    ‌'পৃথিবীর সব সম্পদ রেখে থাকতে হবে সাড়ে তিন হাত মাটির ঘরে'
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম বলেছেন, আমরা যে যাই করি না কেন মৃত্যুর পরে আমাদের একমাত্র সম্পদ হলো নেক আমল। পৃথিবীর সব সম্পদ রেখে থাকতে হবে সাড়ে তিন হাত মাটির ঘরে।

     
    এ পৃথিবীর অঢেল সম্পদের যেসব মালিক পৃথিবী ছেড়ে চলে গেছেন, তাদের সাড়ে তিন হাত মাটিনে ঘরেই থাকতে হচ্ছে। আমরা যেই এমপি মন্ত্রী বা বড় কিছুই হই না কেন কবরে আমাদের যোগ্যতার একমাত্র মাপকাঠি হবে নেক আমল।  

    পৃথিবীতে জন্মের সিরিয়াল আছে কিন্তু মৃত্যুর কোনো সিরিয়াল নেই। তাই আমাদের সবাইকে পরকালের সম্পদ তৈরির জন্য প্রস্তুত থাকতে হবে। পৃথিবীতে অন্যের সম্পদ দখল, অন্যায়ভাবে সম্পদ তৈরি, অন্য ধর্মের মানুষের প্রতি খারাপ মনোভাব পোষণ ধর্মীয় পরিপন্থী কাজ। আমাদের নেক সন্তান আমাদের জন্য সম্পদ স্বরূপ।

    রোববার (১৯ ফেব্রুয়ারি) রাতে পিরোজপুরের নাজিরপুরে একটি ওয়াজ মাহফিলে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দানকালে তিনি এ কথা বলেন।

    উপজেলার সদর বাজারের উদ্যোগে ওই বাজারের সভাপতি মাস্টার মো. আরিফুর রহমান খান টুবুলের সভাপতিত্বে অনুষ্ঠিত ওয়াজ মাহফিলে

    তিনি আরও বলেন, ভালো কাজের মাধ্যমে আমরা পৃথিবীতে যদি দৃষ্টান্ত রেখে যেতে পারি তবেই আমাদের জন্ম স্বার্থক। ধর্মের দোহাই দিয়ে কিছু লোক সমাজ ও রাজনৈতিক অঙ্গনে বিভেদ সৃষ্টি করছেন। এদের বিরুদ্ধে আমাদের সজাগ দৃষ্টি রাখতে হবে।

    বঙ্গবন্ধু একটি অসাম্প্রদায়িক বাংলাদেশ বির্নিমানের চেষ্টা করেছেন। তিনি সব ধর্মের মানুষের সমান অধিকার প্রতিষ্ঠায় আজীবন সংগ্রাম করে গেছেন। আর তার কন্যা শেখ হাসিনা তা বাস্তবায়নে কাজ করে যাচ্ছেন।  

    এ সময় মন্ত্রী বলেন, ব্যক্তিগত জীবনে সুদ, ঘুষসহ পর সম্পদের প্রতি লোভ না রেখে ধর্মীয় মতাদর্শে জীবন পরিচালনার মধ্য দিয়ে আল্লাহর নৈকট্য লাভ করা সম্ভব।


     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ