ঢাকা সোমবার, ১৯ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পদত্যাগের নির্দেশের গুঞ্জনের মধ্যেই ইশরাকের বার্তা দুই শিশুকে হত্যার পর মায়ের আত্মহত্যা, দেয়ালে লেখা ছিল ‘এই গল্প শেষ’ নগরীর বিভিন্ন পূজামণ্ডপ ও মন্দির পরিদর্শন করলেন বিসিসি প্রশাসক  ইশরাককে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর কাউনিয়া বালিকা ফাজিল মডেল মাদরাসায় ঈদে মিলাদুন্নবী (সঃ) উদযাপন ভোলায় বিএনপি নেতাকে কুপিয়ে জখম, গণপিটুনির পর যুবকের মৃত্যু দুর্নীতির মামলায় বিমানবাহিনীর সাবেক প্রধান কাতারে গ্রেফতার শ্রমিক নেতাদের বিরুদ্ধে ষড়যন্ত্র বন্ধ ও ৭ দফা দাবিতে পদ্মা ব্লোয়িংয়ে গেট মিটিং সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় রাজাপুরের আনোয়ার হোসেনের মৃত্যু বরিশালে চার ঘন্টার অভিযানে ১৫ হাজার মিটার কারেন্ট জাল জব্দ
  • কাউখালীতে ‘এ প্লাস’ ক্যাম্পেইনের উদ্বোধন

    কাউখালীতে ‘এ প্লাস’ ক্যাম্পেইনের উদ্বোধন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    কাউখালী উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে সোমবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভবনে জাতীয় ভিটামিন-এ ক্যাপসুল ক্যাম্পের শুভ উদ্বোধন করা হয়। 

    উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সুজন সাহার সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে জাতীয় ভিটামিন-এ ক্যাপসুল ক্যাম্পেইনের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহের নিগার সুলতানা।

    বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মৃদুল আহম্মেদ সুমন। 

    এ সময় আবাসিক মেডিকেল অফিসার ডাঃ দীপ্ত কুন্ডু, ডাঃ তৌফিক হাসান সৌরভ উপস্থিত ছিলেন। 

    উপজেলার ৫টি ইউনিয়নের ১৫টি ওয়ার্ডের ১২১টি কেন্দ্রে ২৪৫ জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে। উদ্বোধনী অনুষ্ঠানে ডাঃ সুজন সাহা তাহার বক্তব্যে ভিটামিট এ অভাবে যে সকল রোগ হতে পারে তার বিস্তারিত তুলে ধরেন এবং প্রতিরোধের সম্ভাব্য দিক নির্দেশনা প্রদান করেন। প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকতা মেহের নিগার সুলতানা বলেন ভিটামিন এ খাওয়ালে শিশু মুত্যুর ঝুঁকি কমে, অন্ধত্ব থেকে রক্ষা করে, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, ডায়েরিয়া, হাম সহ মারাত্মক অপুষ্টিজনিত রোগ থেকে রক্ষা পায়। 


     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ