ঢাকা সোমবার, ১৯ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পদত্যাগের নির্দেশের গুঞ্জনের মধ্যেই ইশরাকের বার্তা দুই শিশুকে হত্যার পর মায়ের আত্মহত্যা, দেয়ালে লেখা ছিল ‘এই গল্প শেষ’ নগরীর বিভিন্ন পূজামণ্ডপ ও মন্দির পরিদর্শন করলেন বিসিসি প্রশাসক  ইশরাককে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর কাউনিয়া বালিকা ফাজিল মডেল মাদরাসায় ঈদে মিলাদুন্নবী (সঃ) উদযাপন ভোলায় বিএনপি নেতাকে কুপিয়ে জখম, গণপিটুনির পর যুবকের মৃত্যু দুর্নীতির মামলায় বিমানবাহিনীর সাবেক প্রধান কাতারে গ্রেফতার শ্রমিক নেতাদের বিরুদ্ধে ষড়যন্ত্র বন্ধ ও ৭ দফা দাবিতে পদ্মা ব্লোয়িংয়ে গেট মিটিং সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় রাজাপুরের আনোয়ার হোসেনের মৃত্যু বরিশালে চার ঘন্টার অভিযানে ১৫ হাজার মিটার কারেন্ট জাল জব্দ
  • মঠবাড়িয়ায় মিথ্যা মামলা থেকে রেহাই পেতে মানববন্ধন 

     মঠবাড়িয়ায় মিথ্যা মামলা থেকে রেহাই পেতে মানববন্ধন 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পিরোজপুরের মঠবাড়িয়ায় আবুল হোসেন নামে এক ব্যাক্তির দায়ের করা মিথ্যা ও হয়রানি মূলক মামলা থেকে রেহাই পেতে মানববন্ধন করেছে ভুক্তভোগী এলাকাবাসি। 

    রবিবার সকালে উপজেলার মিরুখালী-ভগিরথপুর সড়কের ছোট শৌলা গ্রামের প্রধান সড়কে আয়োজিত এ মাবনবন্ধনে অবসরপ্রাপ্ত সেনা সদস্য  মো. নান্না গাজীর সভাপতিত্বে বক্তব্য রাখেন, শিক্ষক হাফেজ মো. নাজমুল হুদা গাজী, মো. বাবুল গাজী, ইমরান হোসেন, জাহানারা বেগম, মাসুরা বেগম, জাকারিয়া গাজী, সিদ্দিকুর রহমান প্রমুখ।

    বক্তারা বলেন. মিরুখালী ইউনিয়নের ৩ নং ওয়ার্ড ছোট শৌলা গ্রামের মৃত মকবুল হাওলাদারের ছেলে মাদক ব্যবসায়ী, নারী নির্যাতনকারি ও সন্ত্রাসী আবুল হোসেন দীর্ঘ বছর ধরে এলাকায় নানা ধরনের অপকর্ম করে বেড়ায় আমার ওই সকল অপকর্মের প্রতিবাদ করতে গিয়ে একের পর এক মিথ্যা মামলায় হয়রানি হয়ে আসছি। 

    তার ভয়ে এলাকার মানুষ আতংকে থাকে। যে প্রতিবাদ করে তাকেই মিথ্যা মমলায় জড়িয়ে দেয়। আবুল হোসেনের মিথ্যা ও হয়রানি মূলক মামলা থেকে রেহাই পেতে প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তাদের দৃষ্টি আকর্ষণ করেন।

     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ