ঢাকা সোমবার, ১৯ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পদত্যাগের নির্দেশের গুঞ্জনের মধ্যেই ইশরাকের বার্তা দুই শিশুকে হত্যার পর মায়ের আত্মহত্যা, দেয়ালে লেখা ছিল ‘এই গল্প শেষ’ নগরীর বিভিন্ন পূজামণ্ডপ ও মন্দির পরিদর্শন করলেন বিসিসি প্রশাসক  ইশরাককে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর কাউনিয়া বালিকা ফাজিল মডেল মাদরাসায় ঈদে মিলাদুন্নবী (সঃ) উদযাপন ভোলায় বিএনপি নেতাকে কুপিয়ে জখম, গণপিটুনির পর যুবকের মৃত্যু দুর্নীতির মামলায় বিমানবাহিনীর সাবেক প্রধান কাতারে গ্রেফতার শ্রমিক নেতাদের বিরুদ্ধে ষড়যন্ত্র বন্ধ ও ৭ দফা দাবিতে পদ্মা ব্লোয়িংয়ে গেট মিটিং সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় রাজাপুরের আনোয়ার হোসেনের মৃত্যু বরিশালে চার ঘন্টার অভিযানে ১৫ হাজার মিটার কারেন্ট জাল জব্দ
  • পিরোজপুরে ভিটামিন 'এ' প্লাস ক্যাম্পেইন উপলক্ষে সংবাদ সম্মেলন

    পিরোজপুরে ভিটামিন 'এ' প্লাস ক্যাম্পেইন উপলক্ষে সংবাদ সম্মেলন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    আগামী ২০ ফেব্রুয়ারি জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন পালন উপলক্ষে পিরোজপুরে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। 

    শনিবার বেলা সাড়ে ১১টায় জেলা সিভিল সার্জন কার্যালয়ের আয়োজনে সিভিল সার্জন কার্যালয় মিলনায়তনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।  সিভিল সার্জন ডা. হাসনাত ইউসুফ জাকির সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুর প্রেসক্লাবের সভাপতি শফিউল হক মিঠু, সাধারণ সম্পাদক এস এম তানভীর আহমেদ, জেলা হাসপাতালের মেডিকেল অফিসার ডা. ইশতিয়াক আহমেদ। এ সময় জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। 

    সংবাদ সম্মেলনে সিভিল সার্জন ডা. হাসনাত ইউসুফ জাকি জানান, জেলার একটি শিশুও ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়া থেকে বাদ যাবেনা না। সে বিষয়ে সার্বিক প্রস্তুতি সম্পন্ন করেছে পিরোজপুর স্বাস্থ্য বিভাগ। 

    এ বছর পিরোজপুর জেলার সাতটি উপজেলা ও দুইটি পৌরসভা এবং ৫৩টি ইউনিয়নের ১ লাখ ৩০ হাজার ৩৩০ জন শিশুকে ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ান হবে।


     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ