ঢাকা সোমবার, ১৯ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পদত্যাগের নির্দেশের গুঞ্জনের মধ্যেই ইশরাকের বার্তা দুই শিশুকে হত্যার পর মায়ের আত্মহত্যা, দেয়ালে লেখা ছিল ‘এই গল্প শেষ’ নগরীর বিভিন্ন পূজামণ্ডপ ও মন্দির পরিদর্শন করলেন বিসিসি প্রশাসক  ইশরাককে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর কাউনিয়া বালিকা ফাজিল মডেল মাদরাসায় ঈদে মিলাদুন্নবী (সঃ) উদযাপন ভোলায় বিএনপি নেতাকে কুপিয়ে জখম, গণপিটুনির পর যুবকের মৃত্যু দুর্নীতির মামলায় বিমানবাহিনীর সাবেক প্রধান কাতারে গ্রেফতার শ্রমিক নেতাদের বিরুদ্ধে ষড়যন্ত্র বন্ধ ও ৭ দফা দাবিতে পদ্মা ব্লোয়িংয়ে গেট মিটিং সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় রাজাপুরের আনোয়ার হোসেনের মৃত্যু বরিশালে চার ঘন্টার অভিযানে ১৫ হাজার মিটার কারেন্ট জাল জব্দ
  • মঠবাড়িয়ায় ইয়াবা ও গাঁজাসহ গ্রেফতার ২

    মঠবাড়িয়ায় ইয়াবা ও গাঁজাসহ গ্রেফতার ২
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পিরোজপুরের মঠবাড়িয়ার থানা পুলিশ অভিযান চালিয়ে ১৩শ পিস ইয়াবা ও ৭’শ গ্রাম গাঁজাসহ সাহাদাৎ ওরফে জামাল (৩০) ও মাসুম মৃধা (২০) নামে ২ জনকে গ্রেফতার করেছে। 

    বুধবার সন্ধ্যায় উপজেলার কুমিরমারা ২২ কুড়া ¯øুইজ গেট জাকির বেপারীর বসত ঘর থেকে তাদেরকে গ্রেফতার করা হয়। 

    এ সময় মাদক ব্যবসায়ীদের ব্যবহৃত দুইটি মটর সাইকেল জব্দ করে পুলিশ। গ্রেফতারকৃত সাহাদাৎ উপজেলার বড় হারজী গ্রামের ফজলে আলী খানের ছেলে ও মাসুম মৃধা কাকড়া বুনিয়া গ্রামের রেজাউল মৃধার ছেলে।

    মঠবাড়িয়া থানার ওসি মো. কামরুজ্জামান তালুকদার বলেন, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার টিকিকাটা ইউনিয়নের ৭নং ওয়ার্ডে জাকির বেপারীর বসত ঘরে অভিযান চালিয়ে ১৩শ পিস ইয়াবা ও ৭’শ গ্রাম গাঁজাসহ সাহাদাৎ ও মাসুম মৃধাকে গ্রেফতার করা হয়। এ সময় মাদক ব্যবসায়ীদের ব্যবহৃত দুইটি মটর সাইকেল জব্দ করা হয়েছে। এ ঘটনায় মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করা হয়েছে। গ্রেফতারকৃতদের বৃহস্পতিবার দুপুরে মঠবাড়িয়া সিনিয়র জুডিশিয়াল ম্যাজিট্রেট আদালতে সোপর্দ করা হয়েছে।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ