ঢাকা সোমবার, ১৯ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পদত্যাগের নির্দেশের গুঞ্জনের মধ্যেই ইশরাকের বার্তা দুই শিশুকে হত্যার পর মায়ের আত্মহত্যা, দেয়ালে লেখা ছিল ‘এই গল্প শেষ’ নগরীর বিভিন্ন পূজামণ্ডপ ও মন্দির পরিদর্শন করলেন বিসিসি প্রশাসক  ইশরাককে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর কাউনিয়া বালিকা ফাজিল মডেল মাদরাসায় ঈদে মিলাদুন্নবী (সঃ) উদযাপন ভোলায় বিএনপি নেতাকে কুপিয়ে জখম, গণপিটুনির পর যুবকের মৃত্যু দুর্নীতির মামলায় বিমানবাহিনীর সাবেক প্রধান কাতারে গ্রেফতার শ্রমিক নেতাদের বিরুদ্ধে ষড়যন্ত্র বন্ধ ও ৭ দফা দাবিতে পদ্মা ব্লোয়িংয়ে গেট মিটিং সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় রাজাপুরের আনোয়ার হোসেনের মৃত্যু বরিশালে চার ঘন্টার অভিযানে ১৫ হাজার মিটার কারেন্ট জাল জব্দ
  • ভালোবাসা দিবসে মায়ের পা ধুয়ে শ্রদ্ধা সন্তানদের

    ভালোবাসা দিবসে মায়ের পা ধুয়ে শ্রদ্ধা সন্তানদের
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বিশ্ব ভালোবাসা দিবসে পিরোজপুরের মঠবাড়িয়ায় সহস্রাধিক মায়ের পা ধুয়ে সম্মান জানিয়েছে তিনটি প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।  মঙ্গলবার উপজেলার মিরুখালী স্কুল অ্যান্ড কলেজের আয়োজনে ব্যতিক্রমী এ কর্মসূচি পালিত হয়। এ সময় শিক্ষার্থীদের মায়েদের উপস্থিতিতে অনুষ্ঠানস্থলে এক আবেগঘন পরিবেশের অবতারণা ঘটে।

    মিরুখালী স্কুল অ্যান্ড কলেজ, মিরুখালী নূরানি মাদরাসা ও মিরুখালী কিন্ডারগার্টেনের সহস্রাধিক শিক্ষার্থী তাদের মায়েদের ফুল দিয়ে বরণ করে নেয়। পরে তারা নিজ নিজ মায়ের পা ধুয়ে ভালোবাসা ও শ্রদ্ধা জানায়। এ সময় মায়েরা তাদের সন্তানের মাথায় হাত রেখে আশীর্বাদ করেন।

    মিরুখালী স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ আলমগীর হোসেন খানের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন পিরোজপুর জেলা পরিষদ সদস্য রোকেয়া বেগম, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক খালেদা আক্তার, মিরুখালী ইউপি চেয়ারম্যান আবু হানিফ খান, নারী নেত্রী অ্যাডভোকেট নাসরিন জাহান, নারী ইউপি সদস্য মারুফা আক্তার, শিক্ষকা নাসরিন আক্তার, এ টি এম কাওসার, পারভেজ তালুকদার প্রমুখ।

    শেষে মায়েদের সম্মানে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। 

    জানা গেছে, ১৯৩৭ সালে প্রতিষ্ঠিত মিরুখালী স্কুল অ্যান্ড কলেজের ব্যবস্থাপনায় আরো দুটি শিক্ষাপ্রতিষ্ঠান মিরুখালী নূরানি মাদরাসা ও মিরুখালী কিন্ডারগার্টেনে সহস্রাধিক শিক্ষার্থী লেখাপড়া করে আসছে। ২০১৮ সাল থেকে এ তিনটি প্রতিষ্ঠান সম্মিলিতভাবে মা দিবস ও বিশ্ব ভালোবাসা দিবসে মায়েদের সম্মান জানাতে নানা কর্মসূচির আয়োজন করে।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ