ঢাকা সোমবার, ১৯ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পদত্যাগের নির্দেশের গুঞ্জনের মধ্যেই ইশরাকের বার্তা দুই শিশুকে হত্যার পর মায়ের আত্মহত্যা, দেয়ালে লেখা ছিল ‘এই গল্প শেষ’ নগরীর বিভিন্ন পূজামণ্ডপ ও মন্দির পরিদর্শন করলেন বিসিসি প্রশাসক  ইশরাককে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর কাউনিয়া বালিকা ফাজিল মডেল মাদরাসায় ঈদে মিলাদুন্নবী (সঃ) উদযাপন ভোলায় বিএনপি নেতাকে কুপিয়ে জখম, গণপিটুনির পর যুবকের মৃত্যু দুর্নীতির মামলায় বিমানবাহিনীর সাবেক প্রধান কাতারে গ্রেফতার শ্রমিক নেতাদের বিরুদ্ধে ষড়যন্ত্র বন্ধ ও ৭ দফা দাবিতে পদ্মা ব্লোয়িংয়ে গেট মিটিং সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় রাজাপুরের আনোয়ার হোসেনের মৃত্যু বরিশালে চার ঘন্টার অভিযানে ১৫ হাজার মিটার কারেন্ট জাল জব্দ
  • শিশু শিক্ষার্থীদের কাগজের প্লেন উড়ানো প্রতিযোগিতা

    শিশু শিক্ষার্থীদের কাগজের প্লেন উড়ানো প্রতিযোগিতা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পিরোজপুরে শিশু শিক্ষার্থীদের ‘কাগজের প্লেন উড়ানো প্রতিযোগিতা’ অনুষ্ঠিত হয়েছে। ব্যতিক্রমধর্মী এ অনুষ্ঠানের আয়োজন করে পিরোজপুরের সামাজিক উন্নয়ন সংস্থা হ্যাবিট্যাট ডেভেলপমেন্ট ট্রাস্ট (এইচডিটি)। 

    ‘ফোন থেকে মন ঘুরাই, এসো কাগজের প্লেন উড়াই’- এই স্লোগানে শুক্রবার সকালে পিরোজপুর টাউন মাধ্যমিক বিদ্যালয় মাঠে এ আয়োজন অনুষ্ঠিত হয়।

    অনুষ্ঠানে ১ম থেকে ৩য় শ্রেণি ও ৪র্থ থেকে ৬ষ্ঠ শ্রেণি এই দুটি গ্রুপে ৪০টি শিক্ষা প্রতিষ্ঠানের মোট চারশত প্রতিযোগী অংশ নেয়। এইচডিটির পরিচালক মেহেদী হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পিরোজপুর জেলা পরিষদ চেয়ারম্যান সালমা রহমান হ্যাপী।
    অনুষ্ঠান উদ্বোধন করেন জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মো. গোলাম মাওলা নকীব, বিশেষ অতিথি ছিলেন টাউন মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. নজরুল ইসলাম মৃধা।


    এএজে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ