ঢাকা বুধবার, ২২ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • দ্বিতীয় স্ত্রী নাকি চাকরির সুপারিশ, ভাইরাল ভিডিও নিয়ে প্রশ্ন ছুড়লেন ডাকসু নেত্রী মোদির বাসভবনের সামনে থেকে রাহুল, প্রিয়াঙ্কা ও অখিলেশ আটক পেশাজীবী দলের কেন্দ্রীয় নিবার্হী কমিটির সহ সভাপতি হলেন মিজানুর রহমান অহিদ  গৌরনদীতে মাদ্রাসার কক্ষে ছাত্রীর ঝুলন্ত লাশ শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়োগে ডিসিদের ক্ষমতা বাতিল, ফিরলো আগের নিয়ম এবার মোদীর বাসভবন ঘিরে বিক্ষোভ, পদত্যাগ দাবি বরিশালে বনমালী গাঙ্গুলী ছাত্রী নিবাসে নৈশভোজ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান  কিস্তির টাকা তুলতে গিয়ে শিশুকে ধর্ষণচেষ্টা, এনজিওকর্মী পিরোজপুরের রাকিবুল আটক  কুয়াকাটায় ২০ কেজির সামুদ্রিক শোল বিক্রি ১৪ হাজার টাকায় মিত্রদের ধন্যবাদ প্রধানমন্ত্রীর, ৩১ দফা ও জুলাই সনদ বাস্তবায়নের অঙ্গীকার
  • সিরিয়ায় ভূমিকম্প

    ৪০ ঘণ্টা পর ধ্বংসস্তূপ থেকে জীবিত শিশু উদ্ধার

    ৪০ ঘণ্টা পর ধ্বংসস্তূপ থেকে জীবিত শিশু উদ্ধার
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ভূমিকম্পে বিধ্বস্ত এলাকায় তুরস্কের মতো সিরিয়ায়ও চলছে ব্যাপক উদ্ধার অভিযান। সোমবার (৬ ফেব্রুয়ারি) ভোর রাতের দিকে দেশ দুটির সীমান্ত এলাকায় সাত দশমিক আট মাত্রার ভূমিকম্প আঘাত হানে। এরপর হাজার হাজার মানুষ বিধ্বস্ত ভবনগুলোতে চাপা পড়ে।

    এবার সিরিয়ায় ধ্বংসস্তূপের মধ্যে থেকে ঘটনার ৪০ ঘণ্টা পর এক শিশুকে জীবিত উদ্ধার করা হয়েছে। এই ভিডিও এরই মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। খবর আল-জাজিরার।

    সিরিয়ার বিদ্রোহী নিয়ন্ত্রিত এলাকায় উদ্ধারকাজ পরিচালনা করছে ‘হোয়াইট হেলমেট’। টুইটারে ভিডিওটি শেয়ার করে তারা লিখেছে, আরও একটি ‘অলৌকিক’ ঘটনা।

    টুইটার অ্যাকাউন্ট থেকে আরও বলা হয়, উদ্ধারকারীরা ধ্বংসস্তূপের মধ্যে থেকে ৪০ ঘণ্টা পর এক শিশুকে জীবিত উদ্ধার করেছে। ইদলিবের একটি এলাকায় এ ঘটনা ঘটে।

    চলতি শতাব্দীর ভয়াবহতম ভূমিকম্পে দেশ দুটিতে নিহতের সংখ্যা ১০ হাজার ছুঁইছুঁই। কেবল তুরস্কেই প্রাণহানি দাঁড়িয়েছে ৭ হাজার ১০৮ জন। আর সিরিয়ায় এ পর্যন্ত ২ হাজার ৪৭০ জনের মৃত্যুর খবর পাওযা গেছে। দুই দেশ মিলিয়ে এই মুহূর্তে নিহতের সংখ্যা ৯ হাজার ৫৭৮ জন।

    তবে এখনো বহু মানুষ ধ্বংসস্তূপের নিচে আটকা রয়েছেন বলে ধারণা করা হচ্ছে। তাছাড়া বিরূপ আবহাওয়ায় উদ্ধারকাজ ব্যাহত হওয়ারও খবর পাওয়া গেছে।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ