ঢাকা বুধবার, ২২ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • দ্বিতীয় স্ত্রী নাকি চাকরির সুপারিশ, ভাইরাল ভিডিও নিয়ে প্রশ্ন ছুড়লেন ডাকসু নেত্রী মোদির বাসভবনের সামনে থেকে রাহুল, প্রিয়াঙ্কা ও অখিলেশ আটক পেশাজীবী দলের কেন্দ্রীয় নিবার্হী কমিটির সহ সভাপতি হলেন মিজানুর রহমান অহিদ  গৌরনদীতে মাদ্রাসার কক্ষে ছাত্রীর ঝুলন্ত লাশ শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়োগে ডিসিদের ক্ষমতা বাতিল, ফিরলো আগের নিয়ম এবার মোদীর বাসভবন ঘিরে বিক্ষোভ, পদত্যাগ দাবি বরিশালে বনমালী গাঙ্গুলী ছাত্রী নিবাসে নৈশভোজ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান  কিস্তির টাকা তুলতে গিয়ে শিশুকে ধর্ষণচেষ্টা, এনজিওকর্মী পিরোজপুরের রাকিবুল আটক  কুয়াকাটায় ২০ কেজির সামুদ্রিক শোল বিক্রি ১৪ হাজার টাকায় মিত্রদের ধন্যবাদ প্রধানমন্ত্রীর, ৩১ দফা ও জুলাই সনদ বাস্তবায়নের অঙ্গীকার
  • তুরস্কে ৩ মাসের জরুরি অবস্থা ঘোষণা

    তুরস্কে ৩ মাসের জরুরি অবস্থা ঘোষণা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ভূমিকম্প বিধ্বস্ত তুরস্কের সবচেয়ে ক্ষতিগ্রস্ত ১০টি প্রদেশে ৩ মাসের জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) এ ঘোষণা দিয়েছেন প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান।

    তিনি বলেন, তুরস্কে মৃতের সংখ্যা বেড়ে ৩ হাজার ৫৪৯ জনে দাঁড়িয়েছে। এমন পরিস্থিতিতে বিপর্যস্ত ১০টি প্রদেশ জরুরি অবস্থা ঘোষিত এলাকা হিসেবে বিবেচনা করা হবে।

    এর ফলে সোমবারের (৬ ফেব্রুয়ারি) ভূমিকম্পে দক্ষিণ-পূর্ব তুরস্কে যে মানবিক সংকট তৈরি হয়েছে তার মোকাবিলায় প্রয়োজন মতো ক্ষমতা ব্যবহার করতে পারবে এরদোয়ান সরকার।

    ভয়াবহ ভূমিকম্পে মৃতদের স্মরণে তুরস্কে ইতোমধ্যে এক সপ্তাহের জাতীয় শোক ঘোষণা করা হয়েছে। সোমবার (৬ ফেব্রুয়ারি) এক টুইট বার্তায় এ ঘোষণা দিয়েছেন এরদোয়ান।

    বার্তায় এরদোগান বলেন, ‘সোমবার যে ভয়াবহ ভূমিকম্প সংঘঠিত হয়েছে, তার কারণে সাতদিনের জাতীয় শোক ঘোষণা করা হলো। আগামী ১২ ফেব্রুয়ারি পর্যন্ত সারাদেশে আমাদের জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে’।

    সোমবার ভোরে ৭.৮ মাত্রার একটি ভূমিকম্প তুরস্কের দক্ষিণ-পূর্বাঞ্চলে আঘাত হানে। এর ১১ মিনিট পরই আঘাত হানে ৭.৬ মাত্রার আরেকটি ভূমিকম্প। এছাড়াও একইদিন দুপুরে একটি এবং মঙ্গলবার অপর একটি ভূমিকম্প আঘাত হানে তুরস্কে।


    এএজে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ