ঢাকা বুধবার, ২২ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • দ্বিতীয় স্ত্রী নাকি চাকরির সুপারিশ, ভাইরাল ভিডিও নিয়ে প্রশ্ন ছুড়লেন ডাকসু নেত্রী মোদির বাসভবনের সামনে থেকে রাহুল, প্রিয়াঙ্কা ও অখিলেশ আটক পেশাজীবী দলের কেন্দ্রীয় নিবার্হী কমিটির সহ সভাপতি হলেন মিজানুর রহমান অহিদ  গৌরনদীতে মাদ্রাসার কক্ষে ছাত্রীর ঝুলন্ত লাশ শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়োগে ডিসিদের ক্ষমতা বাতিল, ফিরলো আগের নিয়ম এবার মোদীর বাসভবন ঘিরে বিক্ষোভ, পদত্যাগ দাবি বরিশালে বনমালী গাঙ্গুলী ছাত্রী নিবাসে নৈশভোজ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান  কিস্তির টাকা তুলতে গিয়ে শিশুকে ধর্ষণচেষ্টা, এনজিওকর্মী পিরোজপুরের রাকিবুল আটক  কুয়াকাটায় ২০ কেজির সামুদ্রিক শোল বিক্রি ১৪ হাজার টাকায় মিত্রদের ধন্যবাদ প্রধানমন্ত্রীর, ৩১ দফা ও জুলাই সনদ বাস্তবায়নের অঙ্গীকার
  • তুরস্ক ও সিরিয়ায় নিহতের সংখ্যা ৫ হাজার ছাড়ালো

    তুরস্ক ও সিরিয়ায় নিহতের সংখ্যা ৫ হাজার ছাড়ালো
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    তুরস্ক ও সিরিয়ায় প্রাণঘাতী ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫ হাজার ২১ জনে। মঙ্গলবার মার্কিন সংবাদমাধ্যম সিএনএন এক প্রতিবেদনে নিহতের এই সংখ্যা তুলে ধরেছে।

    মঙ্গলবার টেলিভিশনে প্রচারিত এক ব্রিফিংয়ে তুর্কি ভাইস প্রেসিডেন্ট ফুয়াত ওকতায় বলেছেন, তুরস্কে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩ হাজার ৪১৯ জনে। আহতের সংখ্যাও বেড়ে হয়েছে ২০ হাজার ৫৩৪ জন।

    তুরস্কের দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থার এক কর্মকর্তা বলেছেন, এখন পর্যন্ত ১১ হাজার ভবন ক্ষতিগ্রস্ত হওয়ার খবর পাওয়া গেছে। ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে প্রায় ২৫ হাজার জরুরি সেবার কর্মী কাজ করছেন।


    সিরিয়ায় সরকার ও বিদ্রোহী নিয়ন্ত্রিত অঞ্চলে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৬-২ জনে। কর্মকর্তারা জানিয়েছেন, দেশটিতে আহতের সংখ্যা অন্তত ৩ হাজার ৬৪৯ জন।

    মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) বলেছে, সোমবার তুরস্কে ৭ দশমিক ৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্পের পর অন্তত ১০০টি আফটার শক হয়েছে। এগুলোর মাত্রা ৪ দশমিক ০ বা বেশি ছিল।  

    তুরস্কের মধ্যাঞ্চলে মঙ্গলবার আরেকটি নতুন ভূমিকম্প হয়েছে। ইউএসজিএস বলছে, এই ভূমিকম্পের মাত্রা ছিল ৫ দশমিক ৫। গোলবাসি শহরের কাছে এই কম্পনের গভীরতা ছিল ১০ কিলোমিটার।  


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ