ঢাকা সোমবার, ১৯ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পদত্যাগের নির্দেশের গুঞ্জনের মধ্যেই ইশরাকের বার্তা দুই শিশুকে হত্যার পর মায়ের আত্মহত্যা, দেয়ালে লেখা ছিল ‘এই গল্প শেষ’ নগরীর বিভিন্ন পূজামণ্ডপ ও মন্দির পরিদর্শন করলেন বিসিসি প্রশাসক  ইশরাককে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর কাউনিয়া বালিকা ফাজিল মডেল মাদরাসায় ঈদে মিলাদুন্নবী (সঃ) উদযাপন ভোলায় বিএনপি নেতাকে কুপিয়ে জখম, গণপিটুনির পর যুবকের মৃত্যু দুর্নীতির মামলায় বিমানবাহিনীর সাবেক প্রধান কাতারে গ্রেফতার শ্রমিক নেতাদের বিরুদ্ধে ষড়যন্ত্র বন্ধ ও ৭ দফা দাবিতে পদ্মা ব্লোয়িংয়ে গেট মিটিং সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় রাজাপুরের আনোয়ার হোসেনের মৃত্যু বরিশালে চার ঘন্টার অভিযানে ১৫ হাজার মিটার কারেন্ট জাল জব্দ
  • মঠবাড়িয়ায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার

    মঠবাড়িয়ায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পিরোজপুরের মঠবাড়িয়ায় থানা পুলিশ ৩ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি মোস্তাফিজুর রহমান (৪০) কে গ্রেপ্তার করেছে। 

    সোমবার রাতে উপজেলার দক্ষিণ মিঠাখালী নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে। পল্লী চিকিৎসক মো. মোস্তাফিজুর রহমান ওই গ্রামের হাজী আবুল হোসেন হাওলাদারের ছেলে।

    মঠবাড়িয়া থানার এসআই মাসুদ রানা জানান, পিরোজপুর জজ আদালতে স্ত্রীর দায়ের করা একটি যৌতুক মামলায় বিজ্ঞ বিচারক তাকে ৩ মাসের বিনাশ্রম কারাদন্ডাদেশ দেন। এরপর থেকে আসামি মো. মোস্তাফিজুর রহমান পুলিশের চোখ ফাঁকি দিয়ে পালিয়ে বেড়াচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে জানতে পেরে ৭ ফেব্রæয়ারী সোমবার রাতে আসামির নিজ বাড়ি উপজেলার দক্ষিণ মিঠাখালী গ্রামে থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

    মঠবাড়িয়া থানার ওসি মো. কামরুজ্জামান তালুকদার বলেন, গ্রেপ্তারকৃত মোস্তাফিজুর রহমানকে মঙ্গলবার  সকালে মঠবাড়িয়া সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। বিজ্ঞ বিচারক তাকে জেল হাজতে প্রেরণের আদেশ দেন।


     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ