ঢাকা বুধবার, ২২ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • দ্বিতীয় স্ত্রী নাকি চাকরির সুপারিশ, ভাইরাল ভিডিও নিয়ে প্রশ্ন ছুড়লেন ডাকসু নেত্রী মোদির বাসভবনের সামনে থেকে রাহুল, প্রিয়াঙ্কা ও অখিলেশ আটক পেশাজীবী দলের কেন্দ্রীয় নিবার্হী কমিটির সহ সভাপতি হলেন মিজানুর রহমান অহিদ  গৌরনদীতে মাদ্রাসার কক্ষে ছাত্রীর ঝুলন্ত লাশ শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়োগে ডিসিদের ক্ষমতা বাতিল, ফিরলো আগের নিয়ম এবার মোদীর বাসভবন ঘিরে বিক্ষোভ, পদত্যাগ দাবি বরিশালে বনমালী গাঙ্গুলী ছাত্রী নিবাসে নৈশভোজ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান  কিস্তির টাকা তুলতে গিয়ে শিশুকে ধর্ষণচেষ্টা, এনজিওকর্মী পিরোজপুরের রাকিবুল আটক  কুয়াকাটায় ২০ কেজির সামুদ্রিক শোল বিক্রি ১৪ হাজার টাকায় মিত্রদের ধন্যবাদ প্রধানমন্ত্রীর, ৩১ দফা ও জুলাই সনদ বাস্তবায়নের অঙ্গীকার
  • ভূমিকম্পের পর সিরিয়ার কারাগার থেকে পালালো ২০ বন্দি

    ভূমিকম্পের পর সিরিয়ার কারাগার থেকে পালালো ২০ বন্দি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সিরিয়ার তুরস্ক সীমান্তবর্তী অঞ্চলের স্মরণকালের ভয়াবহ ভূমিকম্পের পর উত্তর-পশ্চিম অঞ্চলের একটি কারাগারে বন্দিরা বিদ্রোহ করেছেন। সুযোগ বুঝে পালিয়ে গেছেন ২০ জন।

    কারাগারটিতে ইসলামিক স্টেট অব ইরাক অ্যান্ড দ্য লেভান্ট (আইএসআইএল) বা আইএসআইএস যোদ্ধারা বন্দি ছিলেন।

    আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, তুর্কি সীমান্তের কাছে রাজো শহরের ওই কারাগারে অন্তত ২ হাজার বন্দি ছিলেন। এর মধ্যে আইএসআইএসের যোদ্ধা এক হাজার ৩০০ বলে ধারণা করা হয়। সেখানে কুর্দি নেতৃত্বাধীন বাহিনীর যোদ্ধাও রয়েছেন।

    তাদের মধ্যে ২০ জন কারাগার থেকে পালিয়ে গেছেন বলে ধারণা করা হচ্ছে। বেশ কয়েকটি নির্ভরযোগ্য সূত্র বন্দিদের পালানোর বিষয়টি নিশ্চিত করেছে।

    রাজো কারাগারের কর্মকর্তা বলেন, ভূমিকম্প আঘাত হানার পর শহরে এর প্রভাব পড়ে। কারাগারের ভেতর বন্দিরা বিদ্রোহ শুরু করেন। তারা কারা অভ্যন্তরের কিছু অংশ নিয়ন্ত্রণে নিয়ে নেন। এর মধ্যেই সুযোগ বুঝে ২০ জন পালিয়ে গেছেন। তারা আইএসআইএল জঙ্গি বলে ধারণা করা হচ্ছে।

    সোমবার (৬ ফেব্রুয়ারি) ভোর সোয়া চারটার দিকে প্রবল ভূমিকম্প আঘাত হাতে তুরস্ক ও সিরিয়ায়। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৭ দশমিক ৮। এরপর আরও বেশ কয়েকটি  ভূকম্পন অনুভূত হয়। এ ঘটনায় সিরিয়ায় এখন পর্যন্ত ১ হাজার ৩৫১ জন মারা গেছেন। আহত হয়েছেন ৩ হাজার ৫৩১ জন।


     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ