ঢাকা মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬

Motobad news
শিরোনাম
  • সুষ্ঠু ও সুন্দর ক্রীড়া পরিবেশ গড়ে তোলাই সরকারের লক্ষ্য: তথ্যমন্ত্রী           পিরোজপুরে শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষে আহত পরীক্ষার্থী দুই মাস ধরে নেই ইউএনও, অতিরিক্ত কর্মকর্তা দিয়ে চলছে নলছিটি উপজেলা নিরাপদ সড়কের দাবিতে গৌরনদীতে মহাসড়ক অবরোধ, বিক্ষোভ সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন ঝালকাঠির জীবা আমিনা  সচেতনতার অভাবে অসংখ্য শিশু হাম-রুবেলায় প্রাণ হারাচ্ছে: তথ্যমন্ত্রী  পদোন্নতির পর ওএসডি হলেন বরিশালের বিভাগীয় কমিশনার সংরক্ষিত নারী আসনে ৩৬ জনকে চূড়ান্ত মনোনয়ন দিয়েছে বিএনপি তেলের দাম বৃদ্ধি নিয়ে যা বললেন চরমোনাই পীর এএসআই পদে নিয়োগ দেবে বাংলাদেশ পুলিশ, আবেদন ২৮ এপ্রিল থেকে শুরু
  • তুরস্ক-সিরিয়ায় ভূমিকম্প: মৃতের সংখ্যা ১৩০০ ছাড়িয়েছে

    তুরস্ক-সিরিয়ায় ভূমিকম্প: মৃতের সংখ্যা ১৩০০ ছাড়িয়েছে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    তুরস্ক ও সিরিয়ায় আঘাত হানা ৭.৮ মাত্রার ভূমিকম্পে সময়ের সাথে পাল্লা দিয়ে বাড়ছে মৃতের সংখ্যা। এরইমধ্যে ৯১২ জন নিহত হওয়ার খবর নিশ্চিত করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোগান।

    তুর্কি প্রেসিডেন্ট জানিয়েছেন, আরও পাঁচ হাজার ৩৮৩ জন আহত হয়েছেন। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে, এমন শঙ্কা করছেন বলেই আপাতত জানিয়েছেন এরদোগান।

    তবে বিশ্বের বিভিন্ন গণমাধ্যম নিজস্ব সোর্সের বরাতে পরিস্থিতি বর্ণনা করে জানাচ্ছে মৃতের সংখ্যা অনুমানের চেয়ে অনেক বেশি হতে পারে।
    আর যুক্তরাষ্ট্রভিতত্তিক পর্যবেক্ষক সংস্থা সিরিয়ান অবজারভাটরি ফর হিউমান রাইটস জানিয়েছে, সিরিয়ায় এখন পর্যন্ত ৪৬৭ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এছাড়াও আহত হয়েছে  এক হাজারের বেশি মানুষ।

    পরিস্থিতি নিয়ে আলোচনা করতে জরুরি বৈঠক ডেকেছেন, সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ।

    সবমিলিয়ে এই প্রতিবেদন লেখা পর্যন্ত তুরস্ক ও সিরিয়ায় মৃতের সংখ্যা ১৩শ' ছাড়িয়েছে।

    সূত্র: বিবিসি, আল জাজিরা
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ