ঢাকা সোমবার, ১৯ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পদত্যাগের নির্দেশের গুঞ্জনের মধ্যেই ইশরাকের বার্তা দুই শিশুকে হত্যার পর মায়ের আত্মহত্যা, দেয়ালে লেখা ছিল ‘এই গল্প শেষ’ নগরীর বিভিন্ন পূজামণ্ডপ ও মন্দির পরিদর্শন করলেন বিসিসি প্রশাসক  ইশরাককে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর কাউনিয়া বালিকা ফাজিল মডেল মাদরাসায় ঈদে মিলাদুন্নবী (সঃ) উদযাপন ভোলায় বিএনপি নেতাকে কুপিয়ে জখম, গণপিটুনির পর যুবকের মৃত্যু দুর্নীতির মামলায় বিমানবাহিনীর সাবেক প্রধান কাতারে গ্রেফতার শ্রমিক নেতাদের বিরুদ্ধে ষড়যন্ত্র বন্ধ ও ৭ দফা দাবিতে পদ্মা ব্লোয়িংয়ে গেট মিটিং সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় রাজাপুরের আনোয়ার হোসেনের মৃত্যু বরিশালে চার ঘন্টার অভিযানে ১৫ হাজার মিটার কারেন্ট জাল জব্দ
  • পিরোজপুরে আগুনে পুড়ে যুবকের মৃত্যু

    পিরোজপুরে আগুনে পুড়ে যুবকের মৃত্যু
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পিরোজপুরে ঘুমন্ত অবস্থায় আগুনে পুড়ে মোঃ সোহেল হাওলাদার নামের এক যুবকের মৃত্যু হয়েছে। 

    সোমবার (৬ ফেব্রুয়ারি) ভোরে পৌর শহরের ৬ নং ওয়ার্ডের কৃষ্ণচুড়া ভাইজোড়া গ্রামে এ অগ্নিকাণ্ড ঘটে। নিহত সোহেল ওই গ্রামের মো. নজরুল হাওলাদারের ছেলে। তিনি পিরোজপুরে মাছের ব্যবসা করতেন।

    বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সাব অফিসার আব্দুর রশিদ হক।

    নিহতের বড় ভাই নাসির উদ্দিন হাওলাদার বলেন, আমার ভাইটা এইভাবে আগুনে পুড়ে মরলো, আমরা অনেক চেষ্টা করেছি আগুন নেভাতে। কিন্তু কিছুই করতে পারলাম না। দাঁড়িয়ে দাঁড়িয়ে শুধু দেখেছি সব পুড়ে যাচ্ছে। এইভাবে সব শেষ হয়ে যাবে কোনদিন ভাবিনি। ফায়ার সার্ভিস এসে আগুন নেভাতে নেভাতে সব শেষ।

    তিনি আরো বলেন, মা এখনো জানে না। তাকে জানানো হয়নি। আস্তে আস্তে জানাব। সে শুনলে তো সহ্য করতে পারবে না। রাতে আমরা আগুন দেখে যখন পাশের ঘর থেকে বের হয়েছি ততক্ষণে সব শেষ। আমি ছালার বস্তা গায় দিয়ে উদ্ধার করার চেষ্টা করেছিলাম। কিন্তু আগুন এতোটা বেশি ছিল যে কাছেই যেতে পারিনি।

    ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সাব অফিসার আব্দুর রশিদ হক বলেন, স্থানীয়ভাবে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে দ্রুত সময়ে আমরা আগুন নিয়ন্ত্রণে এনেছি, কিন্তু ততক্ষণে ঘুমন্ত অবস্থায় একজনের মৃত্যু হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করছি রান্নাঘরের চুলা থেকে আগুনের উৎপত্তি হয়েছে।

    পিরোজপুর সদর থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) আ. জা. মো. মাসুদুজ্জামান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে। কোনো অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ