ঢাকা বুধবার, ২২ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • দ্বিতীয় স্ত্রী নাকি চাকরির সুপারিশ, ভাইরাল ভিডিও নিয়ে প্রশ্ন ছুড়লেন ডাকসু নেত্রী মোদির বাসভবনের সামনে থেকে রাহুল, প্রিয়াঙ্কা ও অখিলেশ আটক পেশাজীবী দলের কেন্দ্রীয় নিবার্হী কমিটির সহ সভাপতি হলেন মিজানুর রহমান অহিদ  গৌরনদীতে মাদ্রাসার কক্ষে ছাত্রীর ঝুলন্ত লাশ শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়োগে ডিসিদের ক্ষমতা বাতিল, ফিরলো আগের নিয়ম এবার মোদীর বাসভবন ঘিরে বিক্ষোভ, পদত্যাগ দাবি বরিশালে বনমালী গাঙ্গুলী ছাত্রী নিবাসে নৈশভোজ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান  কিস্তির টাকা তুলতে গিয়ে শিশুকে ধর্ষণচেষ্টা, এনজিওকর্মী পিরোজপুরের রাকিবুল আটক  কুয়াকাটায় ২০ কেজির সামুদ্রিক শোল বিক্রি ১৪ হাজার টাকায় মিত্রদের ধন্যবাদ প্রধানমন্ত্রীর, ৩১ দফা ও জুলাই সনদ বাস্তবায়নের অঙ্গীকার
  • চিলিতে দাবানলে ২৩ জনের মৃত্যু

    চিলিতে দাবানলে ২৩ জনের মৃত্যু
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    চিলিতে দাবানলে অন্তত ২৩ জনের মৃত্যু হয়েছে। শনিবার দেশটির কর্মকর্তারা এ তথ্য জানিয়েছে।

    কর্মকর্তারা জানিয়েছেন, এক হাজার ১০০ জনেরও বেশি মানুষ আশ্রয়কেন্দ্রে আশ্রয় নিয়েছে এবং কমপক্ষে ৯৭৯ জন আগুনে আহত হওয়ার খবর পাওয়া গেছে। প্রশান্ত মহাসাগরীয় উপকূলরেখার মাঝখানে অবস্থিত বায়োবিও এবং নুবল অঞ্চলের পাশে অ্যারাউকানিয়ার দক্ষিণাঞ্চলে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে।

    রাজধানী সান্তিয়াগোতে এক সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্রমন্ত্রী ক্যারোলিনা তোহা সাংবাদিকদের বলেন, ‘আবহাওয়া পরিস্থিতির কারণে ছড়িয়ে পড়া (আগুন) নিয়ন্ত্রণ খুবই কঠিন হয়ে পড়েছে এবং অবস্থা আরও খারাপ হচ্ছে।’ শুক্রবার ৭৬টি দাবানাল দেখা গেছে বলে জানিয়েছেন তিনি।

    কর্মকর্তারা জানিয়েছেন, শনিবার আরও ১৬টি দাবানল ছড়াতে শুরু করেছে। সাউদার্ন হেমিস্পিয়ারে তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে গেছে। শুক্রবার  লা আরাউকানিয়ায় একটি জরুরি সহায়তা হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। এর পাইলট এবং একজন মেকানিক নিহত হয়েছে। স্পেন, যুক্তরাষ্ট্র, আর্জেন্টিনা, ইকুয়েডর, ব্রাজিল এবং ভেনেজুয়েলার সরকার বিমান ও অগ্নিনির্বাপন কর্মী দিয়ে সহযোগিতার প্রস্তাব দিয়েছে।


    এএজে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ