ঢাকা সোমবার, ১৯ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পদত্যাগের নির্দেশের গুঞ্জনের মধ্যেই ইশরাকের বার্তা দুই শিশুকে হত্যার পর মায়ের আত্মহত্যা, দেয়ালে লেখা ছিল ‘এই গল্প শেষ’ নগরীর বিভিন্ন পূজামণ্ডপ ও মন্দির পরিদর্শন করলেন বিসিসি প্রশাসক  ইশরাককে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর কাউনিয়া বালিকা ফাজিল মডেল মাদরাসায় ঈদে মিলাদুন্নবী (সঃ) উদযাপন ভোলায় বিএনপি নেতাকে কুপিয়ে জখম, গণপিটুনির পর যুবকের মৃত্যু দুর্নীতির মামলায় বিমানবাহিনীর সাবেক প্রধান কাতারে গ্রেফতার শ্রমিক নেতাদের বিরুদ্ধে ষড়যন্ত্র বন্ধ ও ৭ দফা দাবিতে পদ্মা ব্লোয়িংয়ে গেট মিটিং সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় রাজাপুরের আনোয়ার হোসেনের মৃত্যু বরিশালে চার ঘন্টার অভিযানে ১৫ হাজার মিটার কারেন্ট জাল জব্দ
  • ধর্মীয় অনুভূতি মানুষকে অপরাধ থেকে দূরে রাখে

    ধর্মীয় অনুভূতি মানুষকে অপরাধ থেকে দূরে রাখে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পিরোজপুর: মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম বলেছেন, ধর্মীয় অনুভূতি মানুষকে সব ধরনের অপরাধমূলক কাজ থেকে দূরে রাখে। আমাদের সবাইকে একটি কথা মনে রাখতে হবে জন্মিলে মরতে হবে।

    তাই পথ চলায় আমাদের ভেবে চিন্তে কাজ করা উচিত, যেন নিজেকে দিয়ে অন্যের ক্ষতি না হয়। প্রত্যেক মানুষকে তার নিজ ধর্মের বিশ্বাসে বিশ্বাসী হতে হবে।   
    রোববার (০৫ ফেব্রুয়ারি) বিকেলে পিরোজপুরের নাজিরপুরে সনাতন ধর্মীয় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্যদান কালে তিনি এ কথা বলেন।

    উপজেলার শ্রীরামকাঠী ইউনিয়নের জয়পুর কালিবাড়ি এলাকায় শ্রীশ্রী হরিগুরু চাঁদ মড়াই পাগল সেবাশ্রমের উদ্যোগে ৬৪তম বার্ষিক মহোৎসব উপলক্ষে অনুষ্ঠিত ধর্মীয় অনুষ্ঠানের আলোচনা সভায় বক্তব্য দেন- উপজেলা নির্বাহী কর্মকর্তা ডা. সঞ্জীব রায়, স্থানীয় ইউপি চেয়ারম্যান মো. আলতাফ হোসেন বেপারী, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক চঞ্চল কান্তি বিশ্বাস প্রমুখ।

    এ সময় মন্ত্রী আরও বলেন, দেশের কিছু সাম্প্রদায়িক শক্তির কারণে আমাদের সম্প্রীতি নষ্ট হয়। কিন্তু শেখ হাসিনা এ সব সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে শক্ত অবস্থানে আছেন। এদের বিরুদ্ধে সজাগ থাকবেন। আগামীতে আবারও নৌকা প্রতীকে ভোট দিয়ে শেখ হাসিনাকে ক্ষমতায় এনে ওই সব সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে রুখে দাঁড়াবেন।


    এএজে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ