ঢাকা মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬

Motobad news
শিরোনাম
  • সুষ্ঠু ও সুন্দর ক্রীড়া পরিবেশ গড়ে তোলাই সরকারের লক্ষ্য: তথ্যমন্ত্রী           পিরোজপুরে শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষে আহত পরীক্ষার্থী দুই মাস ধরে নেই ইউএনও, অতিরিক্ত কর্মকর্তা দিয়ে চলছে নলছিটি উপজেলা নিরাপদ সড়কের দাবিতে গৌরনদীতে মহাসড়ক অবরোধ, বিক্ষোভ সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন ঝালকাঠির জীবা আমিনা  সচেতনতার অভাবে অসংখ্য শিশু হাম-রুবেলায় প্রাণ হারাচ্ছে: তথ্যমন্ত্রী  পদোন্নতির পর ওএসডি হলেন বরিশালের বিভাগীয় কমিশনার সংরক্ষিত নারী আসনে ৩৬ জনকে চূড়ান্ত মনোনয়ন দিয়েছে বিএনপি তেলের দাম বৃদ্ধি নিয়ে যা বললেন চরমোনাই পীর এএসআই পদে নিয়োগ দেবে বাংলাদেশ পুলিশ, আবেদন ২৮ এপ্রিল থেকে শুরু
  • বেলুন বিতর্কের পর চীন সফর স্থগিত করলেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী

    বেলুন বিতর্কের পর চীন সফর স্থগিত করলেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    দুদিন পরই চীনে রাষ্ট্রীয় সফরে যাওয়ার কথা ছিল মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেনের। তবে সাম্প্রতিক সময়ের বেলুন বিতর্কের কারণে দেশটিতে সফর স্থগিত করলেন তিনি। খবর বিবিসির।

    মার্কিন পররাষ্ট্রমন্ত্রণালয়ের এক কর্মকর্তা শুক্রবার জানিয়েছেন, বর্তমান পরিস্থিতি ব্লিংকেনের চীন সফরের জন্য উপযুক্ত নয়। তবে সুবিধামতো সময়ে আরেকটি সফরের ব্যাপারে পরিকল্পনা নেয়া হবে।

    চীন সফরে দেশটির পররাষ্ট্রমন্ত্রী ছিন গ্যাং ও প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সাথে বৈঠক করার কথা ছিল ব্লিংকেনের।

    বেশ কয়েকদিন ধরেই যুক্তরাষ্ট্রের আকাশে উড়ছে একটি রহস্যময় বেলুন। মার্কিন প্রতিরক্ষা বিভাগের কর্মকর্তাদের দাবি, ‘এটি চীনের নজরদারি বেলুন।’ গত বুধবার পশ্চিমাঞ্চলীয় রাজ্য মন্টানার উপরে বেলুনটি উড়তে দেখা গেছে।

    যদিও চীন বলছে, সামরিক কোনো নজরদারি চালাতে নয়, আবহাওয়া গবেষণার কাজে ব্যবহৃত হচ্ছিল বেলুনটি। খারাপ আবহাওয়ার কারণে সেটি যাত্রাপথ পরিবর্তন করে ফেলেছে।

    চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের দেয়া এক বিবৃতিতে অনাকাঙ্খিত এই ঘটনার জন্য ‘দুঃখ প্রকাশ’ করা হয়। বলা হয়, বিষয়টি নিয়ে ভুল বোঝাবুঝি কমাতে চায় তারা।

    তবে বেলুন কাণ্ডটিকে যুক্তরাষ্ট্রের সার্বভৌমত্বের ওপর ‘স্পষ্ট আঘাত’ বলছে দেশটি। তবে ওয়াশিংটন ঘটনাটি নিয়ে ‘যোগাযোগের উন্মুক্ত রাস্তা’ বজার রাখার পরিকল্পনাও করেছে।

    মার্কিন এক কর্মকর্তার বরাত দিয়ে বার্তা সংস্থা এপি জানায়, ব্লিংকেন ও প্রেসিডেন্ট জো বাইডেনের যৌথ সিদ্ধান্তেই চীন সফর স্থগিত করা হয়।


    এএজে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ