ঢাকা শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • দিল্লিতে পতাকা মিছিলের আগে আটক সিজেপির অভিজিৎ দীপকে ‘চাঁদাবাজির প্রশ্নে যদি কোনো সমস্যা থাকে, হয় আপনি থাকবেন না হয় চাঁদাবাজ থাকবে’ গৌরনদীতে যাত্রীবাহী বাসের চাপায় কাতার প্রবাসী নিহত দুর্গাপূজা উদযাপন উপলক্ষে আইন-শৃঙ্খলা ডিউটিতে নিযুক্ত পুলিশ সদস্যদের ব্রিফিং প্যারেড  বরিশালে গার্ডিয়ান লাইফের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বরিশালে সাত শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়নে পৌনে ৬ কোটি টাকা বরাদ্দ ঢাবির সিনেট নির্বাচন: বরিশালে স্টিয়ারিং কমিটির চেয়ারম্যান ববি উপাচার্য বরিশালে রাতে হাতেম আলী কলেজে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, আহত অধ্যক্ষ বরিশালে বিশ্ববিদ্যালয়ের জমি এখন প্লট বাণিজ্য! বরিশালে শংকর মাঠ পরিদর্শনে বিভাগীয় কমিশনার
  • মৃতব্যায়ী হলে আগামীতে সকল দুর্যোগ সরকার মোকাবেলা করতে পারবে : আমু

     মৃতব্যায়ী হলে আগামীতে সকল দুর্যোগ সরকার মোকাবেলা করতে পারবে : আমু
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    এখন থেকে মৃতব্যায়ী হলে আগামীতে সকল দুর্যোগ সরকার মোকাবেলা করতে পারবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও সাবেক শিল্পমন্ত্রী আমির হোসেন আমু। তিনি বলেন, প্রধানমন্ত্রী সবাইকে মৃতব্যায়ী হতে বলেছেন, তাঁর এ আহ্বানে সারা দিতে হবে। 

    তাহলে আগামীতে যেকোন দুর্যোগ আসুক না কেন আমরা মোকাবেলা করতে পারবো। শনিবার দুপুরে ঝালকাঠি শিল্পকলা একাডেমি মিলনায়তনে জেলা শিক্ষক সমিতি (বিটিএ) ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

    শেখ হাসিনার সরকার শুধু শিক্ষা বান্ধবই নয় জনবান্ধব বলে দাবি আওয়ামী লীগের বর্ষিয়ান নেতা আমির হোসেন আমু বলেন, শেখ হাসিনা সরকারের কাছে দাবি জানানোর আগেই তা পূরণ করা হয়। এখন বিশ্বের অর্থনৈতিক পরিস্থিতি হুমকির মুখে, এই সময় নতুন করে কোন দাবি জানানোর প্রয়োজন নেই। পরিস্থিতি স্বভাবিক হলে শিক্ষকদের ন্যায় সঙ্গত দাবিগুলো পূরণ করা হবে। 

    জেলা শিক্ষক সমিতির সভাপতি তোফাজ্জাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশষ অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি সরদার মো. শাহ আলম, সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট খান সাইফুল্লাহ পনির, পৌর মেয়র মো. লিয়াকত আলী তালুকদার ও সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান খান আরিফুর রহমান। 

    অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ শিক্ষক সমিতি কেন্দ্রীয় কমিটির সভাপতি বজলুর রহমান মিয়া। অন্যদের মধ্যে বক্তব্য দেন বাংলাদেশ শিক্ষক সমিতি কেন্দ্রীয় কমিটির সহসভাপতি অধ্যক্ষ ফরিদুল আলম জাহাঙ্গীর ও সাধারণ সম্পাদক অধ্যক্ষ শেখ কায়সার আহম্মেদ।

    ত্রি-বার্ষিক সম্মেলনে সভাপতি নির্বাচিত হয়েছেন তোফাজ্জাল হোসেন ও সাধারণ সম্পাদক সুনিল বরণ হালদার। পরে ৭১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। 


     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ