ঢাকা সোমবার, ১৯ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পদত্যাগের নির্দেশের গুঞ্জনের মধ্যেই ইশরাকের বার্তা দুই শিশুকে হত্যার পর মায়ের আত্মহত্যা, দেয়ালে লেখা ছিল ‘এই গল্প শেষ’ নগরীর বিভিন্ন পূজামণ্ডপ ও মন্দির পরিদর্শন করলেন বিসিসি প্রশাসক  ইশরাককে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর কাউনিয়া বালিকা ফাজিল মডেল মাদরাসায় ঈদে মিলাদুন্নবী (সঃ) উদযাপন ভোলায় বিএনপি নেতাকে কুপিয়ে জখম, গণপিটুনির পর যুবকের মৃত্যু দুর্নীতির মামলায় বিমানবাহিনীর সাবেক প্রধান কাতারে গ্রেফতার শ্রমিক নেতাদের বিরুদ্ধে ষড়যন্ত্র বন্ধ ও ৭ দফা দাবিতে পদ্মা ব্লোয়িংয়ে গেট মিটিং সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় রাজাপুরের আনোয়ার হোসেনের মৃত্যু বরিশালে চার ঘন্টার অভিযানে ১৫ হাজার মিটার কারেন্ট জাল জব্দ
  • মঠবাড়িয়ায় তিন দিনব্যাপী ৭১ তম বারুণী উৎসব শুরু কাল 

    মঠবাড়িয়ায় তিন দিনব্যাপী ৭১ তম বারুণী উৎসব শুরু কাল 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পিরোজপুরের মঠবাড়িয়ার ছোট শিংগা গ্রামের শ্রী-শ্রী পরিক্ষীত চাঁদ সেবাশ্রমের আয়োজনে হিন্দু ধর্মালম্বী মতুয়া সম্প্রদায়ের ৭১ তম বারুণী উৎসব রোববার (৫ ফেব্রুয়ারী) থেকে শুরু হচ্ছে। 

    এ অনুষ্ঠানের শুভ উদ্বোধন করবেন, বাংলাদেশ মতুয়া মহাসংঘ এর সচিব শ্রীধাম লক্ষীখালী গদীনাশীল ঠাকুর মতুয়াচার্য শ্রী সাগর সাধু ঠাকুর।

    এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সরকারি হিসাব সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ও স্থানীয় সাংসদ ডাঃ মো. রুস্তুম আলী ফরাজী, বিশেষ অতিথি পিরোজপুর জেলা পরিষদ চেয়ারম্যান সালমা রহমান হ্যাপী, উপজেলা আ.লীগ সভাপতি মো. রফিউদ্দিন আহম্মেদ ফেরদৌস, উপজেলা চেয়ারম্যান মো. রিয়াজ উদ্দিন আহম্মেদ, পৌর প্রশাসক ও আ.লীগ সাধারণ সম্পাদক আজিজুর হক সেলিম মাতুব্বর, স্থানীয় ইউপি চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম রিপন জমাদ্দার, বীর মুক্তিযোদ্ধা মো. রফিকুল ইসলাম জালাল। এ অনুষ্ঠানে  মঙ্গলদ্বীপ প্রজ্জলন করবেন প্রয়াত সুধন্য চাঁদ ঠাকুরের সহ-ধর্মিনী, মাতা শ্রী পুস্প রানী সাধু ঠাকুর।

    অনুষ্ঠানের সভাপতি  শ্রী পার্থ সারথী সাধু ঠাকরুর জনান, বারুণী উৎসবে শুভ অধিবাস, দল আগমন, ভান্ডার ঘরে প্রবেশ, হরি কীর্তন, কবি গান, বাউল সংগীত, বারুনী স্নান, যাত্রা ও ধর্মীয় আলোচনাসহ মীন মহোৎসব অনুষ্ঠিত হবে। তিন দিনের এ বারুণী উৎসবে দেশের প্রত্যন্ত অঞ্চল হতে হাজার হাজার হিন্দু ধর্মালম্বী মতুয়া সম্প্রদায়ের ভক্তবৃন্দের পাশাপশি বিভিন্ন ধর্মবলম্বী লোকজন উৎসব স্থলে সমবেত হবেন। এ উৎসব প্রাঙ্গন ঘিরে মেলা অনুষ্ঠিত হবে।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ