ঢাকা সোমবার, ১৯ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পদত্যাগের নির্দেশের গুঞ্জনের মধ্যেই ইশরাকের বার্তা দুই শিশুকে হত্যার পর মায়ের আত্মহত্যা, দেয়ালে লেখা ছিল ‘এই গল্প শেষ’ নগরীর বিভিন্ন পূজামণ্ডপ ও মন্দির পরিদর্শন করলেন বিসিসি প্রশাসক  ইশরাককে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর কাউনিয়া বালিকা ফাজিল মডেল মাদরাসায় ঈদে মিলাদুন্নবী (সঃ) উদযাপন ভোলায় বিএনপি নেতাকে কুপিয়ে জখম, গণপিটুনির পর যুবকের মৃত্যু দুর্নীতির মামলায় বিমানবাহিনীর সাবেক প্রধান কাতারে গ্রেফতার শ্রমিক নেতাদের বিরুদ্ধে ষড়যন্ত্র বন্ধ ও ৭ দফা দাবিতে পদ্মা ব্লোয়িংয়ে গেট মিটিং সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় রাজাপুরের আনোয়ার হোসেনের মৃত্যু বরিশালে চার ঘন্টার অভিযানে ১৫ হাজার মিটার কারেন্ট জাল জব্দ
  • পিরোজপুরে আগুনে পুড়ল পাঁচ দোকান

    পিরোজপুরে আগুনে পুড়ল পাঁচ দোকান
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পিরোজপুরে পাঁচটি দোকান আগুনে পুড়ে গেছে। একটি পুরোনো ভাঙারির দোকান থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।

    বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৩টায় বলেশ্বর নদের আদর্শপাড়া পুরোনো খেয়াঘাটে এ অগ্নিকাণ্ড ঘটে।

    পিরোজপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অফিসের সাব-অফিসার আবদুল রশিদ তথ্যের সত্যতা নিশ্চিত করেন।

    তিনি বলেন, ‘অগ্নিকাণ্ডের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। প্রাথমিক তদন্তে জানতে পেরেছি বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে স্থানীয় আউয়াল ভাঙারির দোকানঘর থেকে এ আগুন লাগে।’

    স্থানীয়রা জানান, আউয়ালের ভাঙারির দোকান থেকে শর্টসার্কিটের মাধ্যমে আগুনের সূত্রপাত হয়। এতে পাশের রতনের মুদি দোকান, আসাদের স-মিল, তরিকা বেকারির গুদাম ও কাঠের ফার্নিচার ঘরে আগুন ছড়িয়ে পড়ে। দোকানগুলো সম্পূর্ণ পুড়ে গেছে। অগ্নিকাণ্ডে ২০-২৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান ক্ষতিগ্রস্ত দোকান মালিকরা।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ