ঢাকা শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • দিল্লিতে পতাকা মিছিলের আগে আটক সিজেপির অভিজিৎ দীপকে ‘চাঁদাবাজির প্রশ্নে যদি কোনো সমস্যা থাকে, হয় আপনি থাকবেন না হয় চাঁদাবাজ থাকবে’ গৌরনদীতে যাত্রীবাহী বাসের চাপায় কাতার প্রবাসী নিহত দুর্গাপূজা উদযাপন উপলক্ষে আইন-শৃঙ্খলা ডিউটিতে নিযুক্ত পুলিশ সদস্যদের ব্রিফিং প্যারেড  বরিশালে গার্ডিয়ান লাইফের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বরিশালে সাত শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়নে পৌনে ৬ কোটি টাকা বরাদ্দ ঢাবির সিনেট নির্বাচন: বরিশালে স্টিয়ারিং কমিটির চেয়ারম্যান ববি উপাচার্য বরিশালে রাতে হাতেম আলী কলেজে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, আহত অধ্যক্ষ বরিশালে বিশ্ববিদ্যালয়ের জমি এখন প্লট বাণিজ্য! বরিশালে শংকর মাঠ পরিদর্শনে বিভাগীয় কমিশনার
  • ঝালকাঠিতে ইয়ুথ অ্যাকশন সোসাইটির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

    ঝালকাঠিতে ইয়ুথ অ্যাকশন সোসাইটির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    নানা আয়োজনের মধ্য দিয়ে ঝালকাঠিতে স্বেচ্ছাসেবী সংগঠন ‘ইয়ুথ অ্যাকশন সোসাইটি-ইয়াস’ এর তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। 

    বৃহস্পতিবার দুপুরে ঝালকাঠির উপজেলা পরিষদ মিলনায়তনে এ উপলক্ষে দিনব্যাপী অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য, শিল্পমন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আমির হোসেন আমু এমপি। 

    প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, তারুণ্যের শক্তি কাজে লাগিয়ে কাক্সিক্ষত বাংলাদেশ গড়তে হবে। তাই তরুণসমাজকে যোগ্য হিসেবে গড়ে তুলতে সরকারের পক্ষ থেকে সব ধরনের পৃষ্ঠপোষকতা করা হবে। এসময় আমির হোসেন আমু গুনীজন সম্মাননা, বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা এবং কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করেন। পরে সংগঠনের পক্ষ থেকে শতাধিক শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।

    সংগঠনের সভাপতি আবির হোসেন রানার সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝালকাঠি জেলা প্রশাসক ফারাহ্ গুল নিঝুম,  জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক খান সাইফুল্লাহ পনির, সিভিল সার্জন ডা. এইচএম জহিরুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা সাবেকুন নাহার ও সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক শাহপার পারভীন। 


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ