ঢাকা সোমবার, ২০ এপ্রিল ২০২৬

Motobad news
শিরোনাম
  • মেহেন্দিগঞ্জে খাজনার টাকা না দেয়ায় গাছসহ গাড়ি আটক সাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও অনলাইন ডাটাবেজ তৈরির পরিকল্পনা চার দফা দাবিতে মহাসড়কে বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বাড়ছে হামের প্রকোপ: বরিশালে এ পর্যন্ত মারা গেছে ১৯ জন ৯ দফা দাবিতে বরিশালে ইজিবাইক-রিকশা শ্রমিকদের সমাবেশ এক মাসে দুইবার বাড়লো এলপিজির দাম, ১২ কেজি ১৯৪০ টাকা ২৪ ঘণ্টায় হাম সন্দেহে আরও ৪ শিশুর মৃত্যু বরিশালে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা বরিশালে জমি দখলের উদ্দেশ্য বিএনপি নেতা ও স্কুল শিক্ষকের নেতৃত্বে হামলা   গণমাধ্যমকে প্রাতিষ্ঠানিক সুরক্ষা দিতে নীতিমালা করা হচ্ছে: তথ্যমন্ত্রী
  • ‘চিকিৎসকদের সততা ও নিষ্ঠার সাথে রোগীদের সেবা দিতে হবে’

    ‘চিকিৎসকদের সততা ও নিষ্ঠার সাথে রোগীদের সেবা দিতে হবে’
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    চিকিৎসকদের সততা ও নিষ্ঠার সাথে রোগীদের সেবা দেওয়ার আহ্বান জানিয়ে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও সাবেক শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বলেন, শেখ হাসিনা মানুষের দোড়গোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। 

    প্রতিটি হাসপাতালেই এখন বিশেষজ্ঞ কিচিৎসক নিয়োগ দেওয়া হয়েছে। তাই চিকিৎসকের সততা ও নিষ্ঠার সাথে রোগীদের সেবা দিতে হবে। 

    আজ বৃহস্পতিবার দুপুরে ঝালকাঠি সদর হাসপাতালের পরিচালনা পরিষদের সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সদর হাসপাতাল কর্তৃপক্ষ একটি কক্ষে এ সভার আয়োজন করে। 

    চিকিৎসা সেবার মান্নোয়নে সরকার নানা ধরণের পরিকল্পনা করে যাচ্ছে জানিয়ে আওয়ামী লীগের বর্ষিয়ান নেতা আমির হোসেন আমু বলেন, সদর হাসপাতালের উন্নয়ন কাজ চলছে। নতুন ভবন দেওয়া হয়েছে। ১০০ শয্যা থেকে ২৫০ শয্যা রূপান্ত করা হয়েছে সরদ হাসপাতালকে। সুতরাং মানুষ যেন চিকিৎসা নিতে এসে ফিরে না যায়, সেদিকে খেয়াল রাখতে হবে। 

    ঝালকাঠির সিভিল সার্জন ও সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. এইচ এম জহিরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার আফরুজুল হক টুটুল, জেলা আওয়ামী লীগের সভাপতি সরদার মো. শাহ আলম, সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট খান সাইফুল্লাহ পনির, পৌর মেয়র মো. লিয়াকত আলী তালুকদার ও সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান খান আরিফুর রহমান। অনুষ্ঠানে হাসপাতালের চিকিৎসক ও নার্স ও কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। 
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ