ঢাকা মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশাল বিশ্ববিদ্যালয়ে শিক্ষকদের একাডেমিক শাটডাউন ঘোষণা সুষ্ঠু ও সুন্দর ক্রীড়া পরিবেশ গড়ে তোলাই সরকারের লক্ষ্য: তথ্যমন্ত্রী           পিরোজপুরে শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষে আহত পরীক্ষার্থী দুই মাস ধরে নেই ইউএনও, অতিরিক্ত কর্মকর্তা দিয়ে চলছে নলছিটি উপজেলা নিরাপদ সড়কের দাবিতে গৌরনদীতে মহাসড়ক অবরোধ, বিক্ষোভ সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন ঝালকাঠির জীবা আমিনা  সচেতনতার অভাবে অসংখ্য শিশু হাম-রুবেলায় প্রাণ হারাচ্ছে: তথ্যমন্ত্রী  পদোন্নতির পর ওএসডি হলেন বরিশালের বিভাগীয় কমিশনার সংরক্ষিত নারী আসনে ৩৬ জনকে চূড়ান্ত মনোনয়ন দিয়েছে বিএনপি তেলের দাম বৃদ্ধি নিয়ে যা বললেন চরমোনাই পীর
  • ভূমিহীনদের গৃহ নির্মাণ কার্যক্রম পরিদর্শনে বিভাগীয় কমিশনার

    ভূমিহীনদের গৃহ নির্মাণ কার্যক্রম পরিদর্শনে বিভাগীয় কমিশনার
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    মুজিব বর্ষ উপলক্ষে আশ্রয়ণ প্রকল্প-২ এর আওতায় “আশ্রয়ণের অধিকার- শেখ হাসিনার উপহার” হিসেবে বরিশাল সদর উপজেলার দ্বিতীয় দফার গৃহনির্মাণ কাজের অগ্রগতি পরিদর্শন করেছেন বরিশাল বিভাগের বিভাগীয় কমিশনার মোঃ সাইফুল হাসান বাদল। 

    আজ ৯ জুন বুধবার বেলা সাড়ে ৩ টায় বরিশাল সদর উপজেলার চরমোনাই ইউনিয়নের গিলাতলী গ্রামে মুজিব বর্ষে আশ্রয়ণ-২ প্রকল্পের গৃহনির্মাণ কাজ পরিদর্শন করেন তিনি। 

    এসময় পস্থিত ছিলেন জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার, বরিশাল সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব সাইদুর রহমান রিন্টু, উপজেলা নির্বাহী অফিসার মোঃ মুনিবুর রহমান, সহকারী কমিশনার (ভূমি) নিশাত তামান্না, উপজেলা প্রকৌশলী মাইনুল মাহমুদ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ কামরুজ্জামান, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী মোঃ আবু সালেহ প্রমুখ। 

    প্রসংগত, মুজিব বর্ষ উপলক্ষে বরিশাল জেলায় প্রথম দফায় ১৫৫৬ টি গৃহহীন ও ভূমিহীন পরিবারের মাঝে ঘর বিতরণ করা হয়। এবার দ্বিতীয় দফায় বরিশাল জেলায় ৫৪৯ টি গৃহহীন ও ভূমিহীন পরিবারের জন্য ঘরে নির্মাণ করা হচ্ছে। 

    এর মধ্যে রয়েছে বরিশাল সদরে ১০০টি, বাকেরগঞ্জ ৫০, বাবুগঞ্জ ১০, উজিরপুর ২৫, মুলাদী ৫০, মেহেন্দিগঞ্জ ৬৫, হিজলা ৫৯, গৌরনদী ২০, আগৈলঝাড়া ১৫, বানারীপাড়া ১৫৫ টি ঘর। 

    আগামী ২০ জুন দ্বিতীয় দফার ঘর ভিডিও কনফারেন্স এর মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘর বিতরণ কার্যক্রম উদ্বোধন করার কথা রয়েছে।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ