ঢাকা বুধবার, ২২ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • দ্বিতীয় স্ত্রী নাকি চাকরির সুপারিশ, ভাইরাল ভিডিও নিয়ে প্রশ্ন ছুড়লেন ডাকসু নেত্রী মোদির বাসভবনের সামনে থেকে রাহুল, প্রিয়াঙ্কা ও অখিলেশ আটক পেশাজীবী দলের কেন্দ্রীয় নিবার্হী কমিটির সহ সভাপতি হলেন মিজানুর রহমান অহিদ  গৌরনদীতে মাদ্রাসার কক্ষে ছাত্রীর ঝুলন্ত লাশ শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়োগে ডিসিদের ক্ষমতা বাতিল, ফিরলো আগের নিয়ম এবার মোদীর বাসভবন ঘিরে বিক্ষোভ, পদত্যাগ দাবি বরিশালে বনমালী গাঙ্গুলী ছাত্রী নিবাসে নৈশভোজ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান  কিস্তির টাকা তুলতে গিয়ে শিশুকে ধর্ষণচেষ্টা, এনজিওকর্মী পিরোজপুরের রাকিবুল আটক  কুয়াকাটায় ২০ কেজির সামুদ্রিক শোল বিক্রি ১৪ হাজার টাকায় মিত্রদের ধন্যবাদ প্রধানমন্ত্রীর, ৩১ দফা ও জুলাই সনদ বাস্তবায়নের অঙ্গীকার
  • আগৈলঝাড়ায় পাগলা কুকুরের কামড়ে তিন জন আহত

    আগৈলঝাড়ায় পাগলা কুকুরের কামড়ে তিন জন আহত
    ছবি : প্রতীকী
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশালের আগৈলঝাড়ায় পাগলা কুকুরের কামড়ে তিন জন আহত হয়েছে। আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। স্থানীয় ও হাসপাতাল সূত্রে জানা গেছে, বুধবার দুপুরে উপজেলার গৈলা ইউনিয়নের দক্ষিণ শিহিপাশা গ্রামের মতিউর রহমানের মেয়ে খাদিজা আক্তার (১০) বাড়ি থেকে বের হয়ে রাস্তা পার হবার সময় পাগলা কুকুরের কামড়ে আহত হয়। 

    এছাড়া কালুপাড়া গ্রামের আমজেদ সরদারের ছেলে ইলিয়াস সরদার (৪৮) ও সেরাল গ্রামের মিন্টু বেপারীর মেয়ে সারামনি (৯) কে পাগলা কুকুর কামড়ে আহত করে। আহত তিনজনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। 

    এদের মধ্যে খাদিজা আক্তারকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এ ব্যাপারে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডাঃ জাহেদ হোসেন জানান, পাগলা কুকুরের কামড়ে তিন জনের মধ্যে দুই জনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও একজনকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
     


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ