ঢাকা বুধবার, ২২ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • দ্বিতীয় স্ত্রী নাকি চাকরির সুপারিশ, ভাইরাল ভিডিও নিয়ে প্রশ্ন ছুড়লেন ডাকসু নেত্রী মোদির বাসভবনের সামনে থেকে রাহুল, প্রিয়াঙ্কা ও অখিলেশ আটক পেশাজীবী দলের কেন্দ্রীয় নিবার্হী কমিটির সহ সভাপতি হলেন মিজানুর রহমান অহিদ  গৌরনদীতে মাদ্রাসার কক্ষে ছাত্রীর ঝুলন্ত লাশ শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়োগে ডিসিদের ক্ষমতা বাতিল, ফিরলো আগের নিয়ম এবার মোদীর বাসভবন ঘিরে বিক্ষোভ, পদত্যাগ দাবি বরিশালে বনমালী গাঙ্গুলী ছাত্রী নিবাসে নৈশভোজ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান  কিস্তির টাকা তুলতে গিয়ে শিশুকে ধর্ষণচেষ্টা, এনজিওকর্মী পিরোজপুরের রাকিবুল আটক  কুয়াকাটায় ২০ কেজির সামুদ্রিক শোল বিক্রি ১৪ হাজার টাকায় মিত্রদের ধন্যবাদ প্রধানমন্ত্রীর, ৩১ দফা ও জুলাই সনদ বাস্তবায়নের অঙ্গীকার
  • পেশোয়ারের পুলিশ লাইনস মসজিদে ভয়াবহ বিস্ফোরণ, হতাহত ৭০

    পেশোয়ারের পুলিশ লাইনস মসজিদে ভয়াবহ বিস্ফোরণ, হতাহত ৭০
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পাকিস্তানের পেশোয়ারের একটি মসজিদে ভয়াবহ বিস্ফোরণ হয়েছে। এতে অন্তত ৭০ জন হতাহত হয়েছেন। 

    স্থানীয় গণমাধ্যম ডনের খবরে বলা হয়েছে, সোমবার দুপুর ১টা ৪০ মিনিটের দিকে এই ঘটনা ঘটে।

    পেশোয়ারের এলআরসি হাসপাতালের মুখপাত্র মোহাম্মদ অসিম বলেন, হাসপাতালে কমপক্ষে ৭০ জনকে আনা হয়েছে। এর মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

    তিনি জানান, ওই অঞ্চল সম্পূর্ণ ঘিরে ফেলা হয়েছে। শুধুমাত্র অ্যাম্বুলেন্স প্রবেশ করতে দেওয়া হচ্ছে।

    পুলিশ কর্মকর্তা সিকান্দার খান বলেন, ভবনটির একটি অংশ ধসে পড়েছে। অনেক মানুষ ধ্বংসস্তূপের নিচে আটকা পড়েছে বলে ধারণা করা হচ্ছে। 

    ডনের প্রতিনিধি জানিয়েছেন, জোহরের নামাজ আদায়ের সময় ওই বিস্ফোরণ হয়। সেখানে পুলিশ এবং সেনাবাহিনীর কর্মকর্তারা উপস্থিত ছিলেন। 

    এখন পর্যন্ত জানা যায়নি, এটা পেঁতে রাখা বোমার বিস্ফোরণ নাকি আত্মঘাতী হামলা।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ