ঢাকা শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • দিল্লিতে পতাকা মিছিলের আগে আটক সিজেপির অভিজিৎ দীপকে ‘চাঁদাবাজির প্রশ্নে যদি কোনো সমস্যা থাকে, হয় আপনি থাকবেন না হয় চাঁদাবাজ থাকবে’ গৌরনদীতে যাত্রীবাহী বাসের চাপায় কাতার প্রবাসী নিহত দুর্গাপূজা উদযাপন উপলক্ষে আইন-শৃঙ্খলা ডিউটিতে নিযুক্ত পুলিশ সদস্যদের ব্রিফিং প্যারেড  বরিশালে গার্ডিয়ান লাইফের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বরিশালে সাত শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়নে পৌনে ৬ কোটি টাকা বরাদ্দ ঢাবির সিনেট নির্বাচন: বরিশালে স্টিয়ারিং কমিটির চেয়ারম্যান ববি উপাচার্য বরিশালে রাতে হাতেম আলী কলেজে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, আহত অধ্যক্ষ বরিশালে বিশ্ববিদ্যালয়ের জমি এখন প্লট বাণিজ্য! বরিশালে শংকর মাঠ পরিদর্শনে বিভাগীয় কমিশনার
  • ঝালকাঠিতে দুইজনের লাশ উদ্ধার

    ঝালকাঠিতে দুইজনের লাশ উদ্ধার
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ঝালকাঠিতে পৃথক ঘটনায় এক কৃষকসহ দুই জনের লাশ উদ্ধার করা হয়েছে। সোমবার সকালে শহরের কলেজমোড় এলাকার একটি ভাড়া বাসা থেকে বেল্লাল হোসেন (৫৫) নামে এক জনের লাশ উদ্ধার করে পুলিশ। 

    পুলিশ জানায়, সকালে বেল্লাল হোসেনের দ্বিতীয় স্ত্রীর ছেলে আল আমিন ৯৯৯ এ ফোন দিয়ে অভিযোগ করেন, তার বাবাকে প্রথম স্ত্রী শ্বাসরোধ করে মেরে ফেলেছে। 

    পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে। তবে প্রথম স্ত্রী মাকসুদা বেগম দাবি করেন, তাঁর স্বামীর স্বাভাবিক মৃত্যু হয়েছে। বেল্লাল হোসেনের মৃত্যু রহস্যঘেরা, তাই ময়না তদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

    এদিকে ঝালকাঠি সদর উপজেলার রমজানকাঠি গ্রামে চোরের হাত থেকে ক্ষেতের খিরাই রক্ষার জন্য নিজের তৈরি করা বৈদ্যুতিক ফাঁদে সুলতান মোল্লা (৪০) এক কৃষকের মৃত্যু হয়েছে। মৃত সুলতান মোল্লা রমজানকাঠি গ্রামের মুজাহার মোল্লার ছেলে।

    ঝালকাঠি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দিন সরকার বলেন, লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ঝালকাঠি সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। রিপোর্ট হাতে পেলে যানা যাবে বেল্লাল হোসেনের কিভাবে মৃত্যু হয়েছে। তাঁর মৃত্যু নিয়ে রহস্য আছে বলেও জানান তিনি।


     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ