ঢাকা সোমবার, ১৯ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পদত্যাগের নির্দেশের গুঞ্জনের মধ্যেই ইশরাকের বার্তা দুই শিশুকে হত্যার পর মায়ের আত্মহত্যা, দেয়ালে লেখা ছিল ‘এই গল্প শেষ’ নগরীর বিভিন্ন পূজামণ্ডপ ও মন্দির পরিদর্শন করলেন বিসিসি প্রশাসক  ইশরাককে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর কাউনিয়া বালিকা ফাজিল মডেল মাদরাসায় ঈদে মিলাদুন্নবী (সঃ) উদযাপন ভোলায় বিএনপি নেতাকে কুপিয়ে জখম, গণপিটুনির পর যুবকের মৃত্যু দুর্নীতির মামলায় বিমানবাহিনীর সাবেক প্রধান কাতারে গ্রেফতার শ্রমিক নেতাদের বিরুদ্ধে ষড়যন্ত্র বন্ধ ও ৭ দফা দাবিতে পদ্মা ব্লোয়িংয়ে গেট মিটিং সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় রাজাপুরের আনোয়ার হোসেনের মৃত্যু বরিশালে চার ঘন্টার অভিযানে ১৫ হাজার মিটার কারেন্ট জাল জব্দ
  • স্বরূপকাঠিতে দরিদ্রদের মাঝে হাঁস-মুরগি বিতরণ

    স্বরূপকাঠিতে দরিদ্রদের মাঝে হাঁস-মুরগি বিতরণ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শম রেজাউল করিম বলেছেন, দরিদ্র  পরিবারগুলোকে আর্থিকভাবে সচ্ছল করতে সামাজিক বেষ্টনির  আওতায় বয়স্ক ও বিধবাভাতা প্রদানসহ বিভিন্ন ধরণের ভাতা প্রদানের নতুন নতুন কর্মসুচী নিচ্ছে বর্তমান সরকার। 

    রবিবার দুপুরে স্বরূপকাঠি উপজেলা পরিষদ মাঠে দরিদ্রদের মাঝে হাঁস, মুরগী, ভেড়া  বিতরণকালে এসব কথা বলেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম এমপি। 

    তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দরিদ্র জনগোষ্ঠীকে স্বাবলম্ভী করতে নিরলসভাবে  কাজ করছেন। তারই অংশ হিসেবে  হতদরিদ্র মানুষকে  হাঁস, মুরগী, ভেড়া, ছাগল, গরু  প্রদানের মাধ্যমে স্বাবলম্ভী করার কর্মসুচী  হাতে নেয়া হয়েছে। 

    মন্ত্রী আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘোষণা এদেশে কেউ গৃহহীন থাকবে না। প্রধানমন্ত্রী শেখ হাসিনা হাজার হাজার ভুমিহীন,গৃহহীনদের নতুন  দালান ঘর ও জমি প্রদান করে মাথাগোজার একটি ঠিকানা করে  দিয়েছেন। 

    উপজেলা  প্রাণিসম্পদ দপ্তরের  মাধ্যমে এ উপজেলার ৪ হাজার ৫০০ দরিদ্র পরিবারের মাঝে  হাঁস,মুরগী ও ভেড়া  বিতরণ করা হয়। 

    উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.মাহবুব উল্লাহ মজুমদারের সভাপতিত্বে  অনুষ্ঠিত  বিতরণ সভায় বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আব্দুল হক, উপজেলা আওয়ামী লীগের সভাপতি  সৈয়দ সহিদুল আহসান, সাধারণ সম্পাদক এস এম মুইদুল  ইসলাম, পৌর মেয়র গোলাম কবির প্রমুখ। 

    পরে বিকেলে মন্ত্রী দুইটি সড়কের নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর স্থাপন করেন। এছাড়াও সন্ধ্যায় শহিদ স্মৃতি কলেজ মাঠে হামিদা  সাঈদ ফাউন্ডেশন  আয়োজিত আন্তর্জাতিক ক্বিরাত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ