ঢাকা মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬

Motobad news
শিরোনাম
  • সুষ্ঠু ও সুন্দর ক্রীড়া পরিবেশ গড়ে তোলাই সরকারের লক্ষ্য: তথ্যমন্ত্রী           পিরোজপুরে শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষে আহত পরীক্ষার্থী দুই মাস ধরে নেই ইউএনও, অতিরিক্ত কর্মকর্তা দিয়ে চলছে নলছিটি উপজেলা নিরাপদ সড়কের দাবিতে গৌরনদীতে মহাসড়ক অবরোধ, বিক্ষোভ সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন ঝালকাঠির জীবা আমিনা  সচেতনতার অভাবে অসংখ্য শিশু হাম-রুবেলায় প্রাণ হারাচ্ছে: তথ্যমন্ত্রী  পদোন্নতির পর ওএসডি হলেন বরিশালের বিভাগীয় কমিশনার সংরক্ষিত নারী আসনে ৩৬ জনকে চূড়ান্ত মনোনয়ন দিয়েছে বিএনপি তেলের দাম বৃদ্ধি নিয়ে যা বললেন চরমোনাই পীর এএসআই পদে নিয়োগ দেবে বাংলাদেশ পুলিশ, আবেদন ২৮ এপ্রিল থেকে শুরু
  • মা হওয়ার ‘সঠিক’ বয়স জানালেন আসামের মুখ্যমন্ত্রী

    মা হওয়ার ‘সঠিক’ বয়স জানালেন আসামের মুখ্যমন্ত্রী
    আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    মা হওয়ার ‘সঠিক’ বয়স কত? আর তা জানিয়ে দিলেন বিজেপি শাসিত ভারতের আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা। তিনি জানান, বাল্যবিবাহ এবং সময়ের আগেই মেয়েদের মা হওয়া রুখতে তার সরকার বদ্ধপরিকর।

    শনিবার একটি সরকারি অনুষ্ঠানে মুখ্যমন্ত্রীর এমন মন্তব্যে শোরগোল পড়ে গেছে।

    মুখ্যমন্ত্রী বলেন, ‘আগামী ৫-৬ মাসে এমন হাজার হাজার মানুষ (স্বামী) গ্রেফতার হবেন। কারণ ১৪ বছরের কম বয়সী মেয়েদের সঙ্গে যৌন সম্পর্ক স্থাপন অপরাধ হিসেবে গণ্য করা হয়, তা সে যতই সামাজিক ভাবেই বিয়ে হয়ে থাক না কেন!’

    মুখ্যমন্ত্রী হিমন্ত আরও বলেন, ‘নারীদের মা হওয়ার জন্য খুব বেশি অপেক্ষা করার দরকার নেই। মা হওয়ার সঠিক বয়স হল ২২ থেকে ৩০ বছর। এর পর বিভিন্ন শারীরিক সমস্যা হতে পারে। ইদানীং দেখছি নারীরা মা হতে অনেক সময় অপেক্ষা করেন। কিন্তু এটা ঠিক না। সব কিছুরই একটা নির্দিষ্ট সময় আছে।’

    তার পরেই মুচকি হেসে মুখ্যমন্ত্রী বলেন, ‘যে সমস্ত নারীরা এখনও বিয়ে করেননি তারাও দ্রুত সেরে ফেলুন।’

    গত সোমবার আসামের মন্ত্রিসভা ১৪ বছরের কম বয়সী মেয়েদের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হওয়া পুরুষদের বিরুদ্ধে পকসো আইনে মামলা নথিভুক্ত করার সিদ্ধান্ত গ্রহণ করেছে। তার পরেই এ বিষয়ে নিজের মত ব্যক্ত করলেন আসামের মুখ্যমন্ত্রী। পাশাপাশি তিনি জানিয়েছেন, আসামে মা এবং শিশুর মৃত্যুতে লাগাম টানতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বাল্যবিবাহকেই এ জন্য সবচেয়ে বড় কারণ বলে মনে করছে সরকার।

    সূত্র : আনন্দবাজার


     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ