ঢাকা বুধবার, ২২ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • দ্বিতীয় স্ত্রী নাকি চাকরির সুপারিশ, ভাইরাল ভিডিও নিয়ে প্রশ্ন ছুড়লেন ডাকসু নেত্রী মোদির বাসভবনের সামনে থেকে রাহুল, প্রিয়াঙ্কা ও অখিলেশ আটক পেশাজীবী দলের কেন্দ্রীয় নিবার্হী কমিটির সহ সভাপতি হলেন মিজানুর রহমান অহিদ  গৌরনদীতে মাদ্রাসার কক্ষে ছাত্রীর ঝুলন্ত লাশ শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়োগে ডিসিদের ক্ষমতা বাতিল, ফিরলো আগের নিয়ম এবার মোদীর বাসভবন ঘিরে বিক্ষোভ, পদত্যাগ দাবি বরিশালে বনমালী গাঙ্গুলী ছাত্রী নিবাসে নৈশভোজ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান  কিস্তির টাকা তুলতে গিয়ে শিশুকে ধর্ষণচেষ্টা, এনজিওকর্মী পিরোজপুরের রাকিবুল আটক  কুয়াকাটায় ২০ কেজির সামুদ্রিক শোল বিক্রি ১৪ হাজার টাকায় মিত্রদের ধন্যবাদ প্রধানমন্ত্রীর, ৩১ দফা ও জুলাই সনদ বাস্তবায়নের অঙ্গীকার
  • পাকিস্তানে খাদে পড়ার পর বাসে আগুন, নিহত ৪৪

    পাকিস্তানে খাদে পড়ার পর বাসে আগুন, নিহত ৪৪
    ছবি: সংগৃহীত 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পাকিস্তানের বেলুচিস্তানে বাস খাদে পড়ে আগুন লেগে অন্তত ৪৪ জন নিহত হয়েছেন। রোববার সকালে বেলুচিস্তানের লাসবেলায় এ দুর্ঘটনা ঘটে।

    জানা গেছে, ৪৮ যাত্রী নিয়ে বাসটি কোয়েটা থেকে করাচি যাচ্ছিল।

    লাসবেলা জেলার সহকারী কমিশনার হামজা আনজুম জানান, ইউটার্ন নেওয়ার সময় কোচটি সেতুর পিলারে ধাক্কা খেয়ে খাদে পড়ে যায়, পরে আগুন লেগে যায় এতে। এতেই হতাহতের ঘটনা ঘটে।

    নিহতদের পরিচয় এখনও জানা যায়নি। চলছে উদ্ধার কাজ। 

    গত বছর জুনেও, উত্তর বেলুচিস্তানে ভ্যান খাদে পড়ে একই পরিবারের ৯ জনসহ ২২ জন নিহত হন।

    সূত্র: জিও নিউজ


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ