ঢাকা মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬

Motobad news
শিরোনাম
  • সুষ্ঠু ও সুন্দর ক্রীড়া পরিবেশ গড়ে তোলাই সরকারের লক্ষ্য: তথ্যমন্ত্রী           পিরোজপুরে শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষে আহত পরীক্ষার্থী দুই মাস ধরে নেই ইউএনও, অতিরিক্ত কর্মকর্তা দিয়ে চলছে নলছিটি উপজেলা নিরাপদ সড়কের দাবিতে গৌরনদীতে মহাসড়ক অবরোধ, বিক্ষোভ সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন ঝালকাঠির জীবা আমিনা  সচেতনতার অভাবে অসংখ্য শিশু হাম-রুবেলায় প্রাণ হারাচ্ছে: তথ্যমন্ত্রী  পদোন্নতির পর ওএসডি হলেন বরিশালের বিভাগীয় কমিশনার সংরক্ষিত নারী আসনে ৩৬ জনকে চূড়ান্ত মনোনয়ন দিয়েছে বিএনপি তেলের দাম বৃদ্ধি নিয়ে যা বললেন চরমোনাই পীর এএসআই পদে নিয়োগ দেবে বাংলাদেশ পুলিশ, আবেদন ২৮ এপ্রিল থেকে শুরু
  • পেরুতে বাস খাদে পড়ে নিহত ২৪

    পেরুতে বাস খাদে পড়ে নিহত ২৪
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পেরুর পাহাড়ি রাস্তা থেকে একটি যাত্রীবাহী বাস খাদে পড়ে অন্তত ২৪ জন নিহত এবং অনেকেই আহত হয়েছেন।  

    স্থানীয় সময় শনিবার (২৮ জানুয়ারি) এ দুর্ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছে দেশটির পুলিশ।

    রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, লাতিন আমেরিকান দেশটির পরিবহন সংশ্লিষ্ট সংস্থাও (সুত্রান) এক বিবৃতিতে দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে। তবে হতাহতের সংখ্যা নিশ্চিত করেনি তারা।

    সুত্রান জানিয়েছে, পেরুর উত্তরে এল আল্তো জেলায় কিউ’ওরিয়াঙ্কা ট্যুরস আগুইলা দোরাদা কোম্পানির একটি বাস দুর্ঘটনার কবলে পড়ে। এতেই হতাহতের ঘটনাটি ঘটে। জানা গেছে, বাসটিতে ৬০ জন যাত্রী ছিলেন।

    রাজধানী লিমা থেকে প্রায় ১ হাজার কিলোমিটার উত্তরে রিসোর্টের জন্য জনপ্রিয় এল আল্তো এবং মানকোরা এলাকার হাসপাতালে আহতদের ভর্তি করা হয়েছে।  

    পুলিশ জানিয়েছে, বাস যাত্রীদের মধ্যে হাইতির কিছু নাগরিকও ছিলেন।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ