ঢাকা বুধবার, ২২ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • দ্বিতীয় স্ত্রী নাকি চাকরির সুপারিশ, ভাইরাল ভিডিও নিয়ে প্রশ্ন ছুড়লেন ডাকসু নেত্রী মোদির বাসভবনের সামনে থেকে রাহুল, প্রিয়াঙ্কা ও অখিলেশ আটক পেশাজীবী দলের কেন্দ্রীয় নিবার্হী কমিটির সহ সভাপতি হলেন মিজানুর রহমান অহিদ  গৌরনদীতে মাদ্রাসার কক্ষে ছাত্রীর ঝুলন্ত লাশ শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়োগে ডিসিদের ক্ষমতা বাতিল, ফিরলো আগের নিয়ম এবার মোদীর বাসভবন ঘিরে বিক্ষোভ, পদত্যাগ দাবি বরিশালে বনমালী গাঙ্গুলী ছাত্রী নিবাসে নৈশভোজ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান  কিস্তির টাকা তুলতে গিয়ে শিশুকে ধর্ষণচেষ্টা, এনজিওকর্মী পিরোজপুরের রাকিবুল আটক  কুয়াকাটায় ২০ কেজির সামুদ্রিক শোল বিক্রি ১৪ হাজার টাকায় মিত্রদের ধন্যবাদ প্রধানমন্ত্রীর, ৩১ দফা ও জুলাই সনদ বাস্তবায়নের অঙ্গীকার
  • পাকিস্তানি মুদ্রার রেকর্ড দরপতন, ২৫৫ রুপিতে মিলছে ১ ডলার

    পাকিস্তানি মুদ্রার রেকর্ড দরপতন, ২৫৫ রুপিতে মিলছে ১ ডলার
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ডলারের বিপরীতে পাকিস্তানের রুপির মান গত বৃহস্পতিবার ৯ দশমিক ৬ শতাংশ কমেছে। এতে প্রতি ডলারের দাম ২৫৫ রুপিতে দাঁড়িয়েছে। গত দুই দশকের মধ্যে এটি দেশটির মুদ্রার রেকর্ড দরপতন।

    দেশটির কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুসারে, গত বুধবার ডলারের বিপরীতে পাকিস্তানি মুদ্রার দাম ছিল ২৩০ দশমিক ৯ রুপি। বৃহস্পতিবার সেই দাম হয় ২৫৫ দশমিক ৪ রুপি। অর্থাৎ এক দিনে ডলারের বিপরীতে দেশটির মুদ্রার আনুষ্ঠানিক দাম প্রায় ২৩ রুপির বেশি কমেছে। আর খোলাবাজারে তা ৭ শতাংশ বা ১৯ টাকা কমে ২৬২ রুপিতে পৌঁছায়। খবর- সিএনএন।

    দেশটির বৈদেশিক মুদ্রা বিনিময়কারী কোম্পানিগুলো গত বুধবার পাকিস্তানের খোলাবাজারে মুদ্রার বিনিময় হারের সীমা তুলে নেওয়ার ঘোষণা দেয়। এর পরদিনই ডলারের বিপরীতে রুপির এমন দরপতন হয়েছে।

    পাকিস্তানি ব্রোকারেজ হাউস জেএস গ্লোবালের মতে, মুদ্রার এত দরপতন ১৯৯৯ সালের পর এই প্রথম ঘটেছে। 


    এএজে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ