ঢাকা শনিবার, ১৮ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালসহ দেশের আটটি অঞ্চলের ওপর দিয়ে ঝড়ের শঙ্কা ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ক্রিকেটার সোবার্স মারা গেছেন বরিশালে আর্জেন্টিনার সমর্থকদের বর্ণাঢ্য মোটর শোভাযাত্রা মাদকের সরবরাহ লাইন নির্মূল করার দায়িত্ব রাষ্ট্রকেই নিতে হবে: চরমোনাই পীর প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী জিয়াউদ্দিন হায়দারকে ফুলেল শুভেচ্ছা দাপুটে জয়ে সিরিজে সমতা ফেরাল বাংলাদেশ চালার টিন খুলে ব্যবসায়ীর ঘরে চুরি, ১০ ভরি স্বর্ণালংকার ও টাকা লুট শিক্ষক আবু তৈয়ব কর্মস্থলে প্রায় দুই বছর অনুপস্থিত থেকেও পেলেন পদোন্নতি  ত্রাণ বিতরণের মঞ্চ ভেঙে পড়ে গেলেন অর্থমন্ত্রী জনগণের ভোটে নির্বাচিত সরকারই জুলাই সনদ বাস্তবায়ন করবে: মির্জা ফখরুল
  • প্রবাসীর স্ত্রীকে ধর্ষণচেষ্টা, কারাগারে মেম্বার

    প্রবাসীর স্ত্রীকে ধর্ষণচেষ্টা, কারাগারে মেম্বার
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ধর্ষণচেষ্টার অভিযোগে প্রবাসীর স্ত্রীর করা মামলায় মো. মাসুদ খান নামে এক ইউনিয়ন পরিষদ সদস্যকে (মেম্বার) গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। ঘটনাটি ঘটেছে পটুয়াখালীর মির্জাগঞ্জে।

    গ্রেফতার মাসুদ উপজেলার মির্জাগঞ্জ ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য। তবে স্থানীয়রা বলছেন পরকীয়া প্রেমের সম্পর্কের জেরে ওই ইউপি সদস্যকে ফাঁসানো হয়েছে।

    মামলায় বলা হয়, ওই প্রবাসীর স্ত্রীকে বিভিন্ন সময়ে কুপ্রস্তাব দিতেন মো. মাসুদ। প্রস্তাবে রাজি না হলে ক্ষিপ্ত হয়ে বৃহস্পতিবার রাতে তার বাসায় ঢুকে ধর্ষণচেষ্টা চালান তিনি। একপর্যায়ে প্রবাসীর স্ত্রীর চিৎকারে এলাকাবাসী এগিয়ে এসে ওই ইউপি সদস্যকে আটক করে।


    মির্জাগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. আনোয়ার হোসেন বলেন, স্থানীয়দের সহায়তায় ইউপি সদস্য মাসুদকে আটক করা হয়। পরে ভুক্তভোগী প্রবাসীর স্ত্রীর মামলায় তাকে গ্রেফতার দেখিয়ে জেলহাজতে পাঠানো হয়েছে।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ