ঢাকা বুধবার, ২২ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • দ্বিতীয় স্ত্রী নাকি চাকরির সুপারিশ, ভাইরাল ভিডিও নিয়ে প্রশ্ন ছুড়লেন ডাকসু নেত্রী মোদির বাসভবনের সামনে থেকে রাহুল, প্রিয়াঙ্কা ও অখিলেশ আটক পেশাজীবী দলের কেন্দ্রীয় নিবার্হী কমিটির সহ সভাপতি হলেন মিজানুর রহমান অহিদ  গৌরনদীতে মাদ্রাসার কক্ষে ছাত্রীর ঝুলন্ত লাশ শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়োগে ডিসিদের ক্ষমতা বাতিল, ফিরলো আগের নিয়ম এবার মোদীর বাসভবন ঘিরে বিক্ষোভ, পদত্যাগ দাবি বরিশালে বনমালী গাঙ্গুলী ছাত্রী নিবাসে নৈশভোজ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান  কিস্তির টাকা তুলতে গিয়ে শিশুকে ধর্ষণচেষ্টা, এনজিওকর্মী পিরোজপুরের রাকিবুল আটক  কুয়াকাটায় ২০ কেজির সামুদ্রিক শোল বিক্রি ১৪ হাজার টাকায় মিত্রদের ধন্যবাদ প্রধানমন্ত্রীর, ৩১ দফা ও জুলাই সনদ বাস্তবায়নের অঙ্গীকার
  • ভারতে দুই যুদ্ধবিমান বিধ্বস্ত: ১ পাইলট নিহত

    ভারতে দুই যুদ্ধবিমান বিধ্বস্ত: ১ পাইলট নিহত
    ছবি: সংগৃহীত 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    প্রশিক্ষণ চলাকালীন ভারতের মধ্যপ্রদেশে দুইটি যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে। যুদ্ধবিমান দুইটিতে মোট তিনজন পাইলট ছিলেন। তাদের মধ্যে একজন মারা গেছেন। খবর এনডিটিভির।

    শনিবার (২৮ জানুয়ারি) সুখোই সু-৩০ ও মিরাজ ২০০০ হাজার মডেলের যুদ্ধবিমান দুইটি প্রশিক্ষণ চলাকালে বিধ্বস্ত হয়।

    দুইটি যুদ্ধবিমানই গোয়ালিয়র বিমানবাহিনীর ঘাঁটি থেকে উড্ডায়ন করা হয়। এরই মধ্যে সেখানে উদ্ধার অভিযান শুরু হয়েছে। তবে হতাহতের খবর এখনো জানা যায়নি।

    জানা গেছে, সু-৩০ যুদ্ধবিমানটিতে দুইজন পাইলট ছিল। অন্যটিতে ছিল একজন পাইলট। তাদের মধ্যে দু’জনকে উদ্ধার করা গেছে। আহত হলেও তারা নিরাপদ। তবে তৃতীয় পাইলটকে উদ্ধারে অভিযান চলছে।

    এদিকে একটি প্রতিরক্ষা সূত্র জানিয়েছে, যুদ্ধবিমান দুইটির মধ্যে মাঝ আকাশে সংঘর্ষ হয়েছিল কি না তা জানতে বিমানবাহিনী একটি তদন্ত কমিটি গঠন করেছে।

    এর আগে গত বছরের ২৮ জুলাই দিনগত রাত ৯টার দিকে রাজস্থানের বারমার জেলায় দেশটির বিমান বাহিনীর একটি মিগ-২১ নামের একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়। ওই ঘটনায় দুই পাইলট নিহত হয়েছিলেন।

    তাছাড়া ২০২১ সালের ডিসেম্বরে হেলিকপ্টার দুর্ঘটনায় মারা যান ভারতের প্রতিরক্ষাপ্রধান বিপিন রাওয়াত। শুধু তিনিই নন, এ দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন রাওয়াতের স্ত্রী, প্রতিরক্ষা সহকারী, নিরাপত্তা কমান্ডো, বিমানবাহিনীর কর্মকর্তাসহ আরও ১২ জন।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ