ঢাকা বুধবার, ২২ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • দ্বিতীয় স্ত্রী নাকি চাকরির সুপারিশ, ভাইরাল ভিডিও নিয়ে প্রশ্ন ছুড়লেন ডাকসু নেত্রী মোদির বাসভবনের সামনে থেকে রাহুল, প্রিয়াঙ্কা ও অখিলেশ আটক পেশাজীবী দলের কেন্দ্রীয় নিবার্হী কমিটির সহ সভাপতি হলেন মিজানুর রহমান অহিদ  গৌরনদীতে মাদ্রাসার কক্ষে ছাত্রীর ঝুলন্ত লাশ শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়োগে ডিসিদের ক্ষমতা বাতিল, ফিরলো আগের নিয়ম এবার মোদীর বাসভবন ঘিরে বিক্ষোভ, পদত্যাগ দাবি বরিশালে বনমালী গাঙ্গুলী ছাত্রী নিবাসে নৈশভোজ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান  কিস্তির টাকা তুলতে গিয়ে শিশুকে ধর্ষণচেষ্টা, এনজিওকর্মী পিরোজপুরের রাকিবুল আটক  কুয়াকাটায় ২০ কেজির সামুদ্রিক শোল বিক্রি ১৪ হাজার টাকায় মিত্রদের ধন্যবাদ প্রধানমন্ত্রীর, ৩১ দফা ও জুলাই সনদ বাস্তবায়নের অঙ্গীকার
  • নিউজিল্যান্ডে রেকর্ড বৃষ্টিতে ৩ জনের মৃত্যু

    ছবি এপির।
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    নিউজিল্যান্ডের অকল্যান্ডে রেকর্ড পরিমাণ বৃষ্টিতে তিনজনের প্রাণহানি হয়েছে। নিখোঁজ রয়েছে একজন। নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী ক্রিস হিপকিন্স শনিবার এ তথ্য জানিয়েছেন। দেশটির বৃহত্তম এ শহরের বন্যা উপদ্রুত এলাকা ঘুরে এসে এক সংবাদ সম্মেলনে তিনি এমনটাই জানান।

    হিপকিন্স আরও বলেন, অকল্যান্ডে শুক্রবারে ছিল সবচেয়ে বৃষ্টিমুখর দিন। সাম্প্রতিক সময়ে এটি ছিল নজিরবিহীন ঘটনা। হিপকিন্স মৃতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বলেছেন, আবহাওয়ার তীব্রতা কতো মাত্রায় পৌঁছেছে তা এই প্রাণহানি থেকে বুঝা যায়।

    দেশটির আবহাওয়া অফিস বলেছে, স্থানীয় সময় শুক্রবার সকাল থেকে ২৪ ঘন্টায় অকল্যান্ড বিমান বন্দরে ২৪৯ মিলিমিটার রেকর্ড বৃষ্টি হয়েছে। অকল্যান্ডের রাস্তাগুলো আকস্মিক বন্যায় নদীতে রূপ নিয়েছে। বিমানবন্দরে যাওয়ার রাস্তাও সাময়িকভাবে বন্ধ হয়ে যায়।

    পরে শনিবার বিকেল নাগাদ আভ্যন্তরীণ টার্মিনাল পুনরায় খুলে দেয়া হয়। কিন্তু আন্তর্জাতিক ফ্লাইট চলাচল রবিবার পুনরায় শুরু করা হবে বলে আশা করা হচ্ছে। হিপকিন্স বলেছেন, আমরা অকল্যান্ডকে যথাসম্ভব দ্রুত স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনতে চাই। -বাসস। সূত্র : এপি নিউজ।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ