ঢাকা বুধবার, ২২ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • দ্বিতীয় স্ত্রী নাকি চাকরির সুপারিশ, ভাইরাল ভিডিও নিয়ে প্রশ্ন ছুড়লেন ডাকসু নেত্রী মোদির বাসভবনের সামনে থেকে রাহুল, প্রিয়াঙ্কা ও অখিলেশ আটক পেশাজীবী দলের কেন্দ্রীয় নিবার্হী কমিটির সহ সভাপতি হলেন মিজানুর রহমান অহিদ  গৌরনদীতে মাদ্রাসার কক্ষে ছাত্রীর ঝুলন্ত লাশ শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়োগে ডিসিদের ক্ষমতা বাতিল, ফিরলো আগের নিয়ম এবার মোদীর বাসভবন ঘিরে বিক্ষোভ, পদত্যাগ দাবি বরিশালে বনমালী গাঙ্গুলী ছাত্রী নিবাসে নৈশভোজ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান  কিস্তির টাকা তুলতে গিয়ে শিশুকে ধর্ষণচেষ্টা, এনজিওকর্মী পিরোজপুরের রাকিবুল আটক  কুয়াকাটায় ২০ কেজির সামুদ্রিক শোল বিক্রি ১৪ হাজার টাকায় মিত্রদের ধন্যবাদ প্রধানমন্ত্রীর, ৩১ দফা ও জুলাই সনদ বাস্তবায়নের অঙ্গীকার
  • বরিশালে নতুন করে ৪৯ জনের করোনা শনাক্ত

    বরিশালে নতুন করে ৪৯ জনের করোনা শনাক্ত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশালে নতুন করে ৪৯ জনের দেহে করোনা শানক্ত হয়েছে। ‍এ নিয়ে ‍বিভাগে মোট শনাক্তের সংখ্যা ‍এখন ১৫ হাজার ৮৪৫ জন। এর আগের ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়েছিলেন ৩৯ জন ব্যক্তি। অপরদিকে সুস্থ হয়েছেন ৪১ জন। ফলে করোনা থেকে সুস্থ হওয়ার মোট সংখ্যা ‍এখন ১৪ হাজার ৬৩ জনে দাঁড়িয়েছে। ‍

    তবে ‍এই দুদিনে কোন মৃত্যুর ঘটনা ঘটেনি। বুধবার (৯ জুন) বরিশাল বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয় থেকে প্রেরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তি অনুসারে ২৪ ঘণ্টায় বরিশালে নতুন আক্রান্তের সংখ্যা ৩৪ জন, বিপরীতে সুস্থ হয়েছেন ১৪ জন। ‍

    পটুয়াখালীতে নতুন করে কেউ আক্রান্ত হননি, তবে সুস্থতার সংখ্যা ৭।

    অপরদিকে পিরোজপুরে শনাক্ত হয়েছেন ৫ জন, ভোলায় শনাক্তের সংখ্যা ৩, ঝালকাঠিতে করোনা শনাক্ত হয়েছে ৬ জনের, বরগুনায় শনাক্ত হয়েছেন ৩ জন।
    তবে ২৪ ঘণ্টায় ভোলা, পিরোজপুর ‍এবং ঝালকাঠিতে সুস্থতার কোন তথ্য পাওয়া যায়নি।

    প্রসংগত, বরিশালে এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে ২৮৮ জন মৃত্যুবরণ করেছেন।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ