ঢাকা সোমবার, ২০ এপ্রিল ২০২৬

Motobad news
শিরোনাম
  • মেহেন্দিগঞ্জে খাজনার টাকা না দেয়ায় গাছসহ গাড়ি আটক সাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও অনলাইন ডাটাবেজ তৈরির পরিকল্পনা চার দফা দাবিতে মহাসড়কে বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বাড়ছে হামের প্রকোপ: বরিশালে এ পর্যন্ত মারা গেছে ১৯ জন ৯ দফা দাবিতে বরিশালে ইজিবাইক-রিকশা শ্রমিকদের সমাবেশ এক মাসে দুইবার বাড়লো এলপিজির দাম, ১২ কেজি ১৯৪০ টাকা ২৪ ঘণ্টায় হাম সন্দেহে আরও ৪ শিশুর মৃত্যু বরিশালে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা বরিশালে জমি দখলের উদ্দেশ্য বিএনপি নেতা ও স্কুল শিক্ষকের নেতৃত্বে হামলা   গণমাধ্যমকে প্রাতিষ্ঠানিক সুরক্ষা দিতে নীতিমালা করা হচ্ছে: তথ্যমন্ত্রী
  • কাভার্ড ভ্যান–মোটরসাইকেলের সংঘর্ষে সাবেক সেনাসদস্যসহ নিহত ২

    কাভার্ড ভ্যান–মোটরসাইকেলের সংঘর্ষে সাবেক সেনাসদস্যসহ নিহত ২
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ঝালকাঠির রাজাপুরে মোটরসাইকেল ও গ্যাস সিলিন্ডার বহনকারী কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষে সাবেক সেনা সদস্য সহ মোটরসাইকেলের দুই আরোহী ঘটনাস্থালেই নিহত হয়েছে। 

    শুক্রবার রাত ১১ টার দিকে খুলনা-বরিশাল আঞ্চলিক মহাসড়কের রাজাপুর উপজেলার নৈকাঠি পালবাড়ি নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

    পুলিশ ও স্থানীয়রা জানায়, গ্যাস সিলিন্ডার বোঝাই একটি কাভার্ডভ্যান মোংলা থেকে ছেড়ে এসে বরিশালের দিকে যাচ্ছিলো। বিপরীত দিক থেকে একটি মোটর সাইকেলে করে দুই আরোহী পিরোজপুরে দিকে যাচ্ছিলো। 

    এসময় মোটরসাইকেল ও কাভার্ডভ্যানটির মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই দুই জন মারা যায়। নিহতরা হলেন উপজেলার পূর্ব রাজাপুর এলাকার মৃত আব্দুল করিম হাওলাদারের ছেলে আলী হায়দার মহারাজ (৫০) এবং আঙ্গারিয়া এলাকর মৃত নাজেম তালুকদারের ছেলে সাবেক সেনা সদস্য আনোয়ার হোসেন শাহিন। 

    দুর্ঘটনার পর থেকে প্রায় ঘন্টাব্যাপী খুলনা-বরিশাল আঞ্চলিক মহাসড়কে যান চলাচল বন্ধ ছিলো। এতে সড়কের দুই প্রান্তে কয়েকশত গাড়ীর লম্বা লাইন পড়ে যায়। পরে পুলিশ গিয়ে যান চলাচল স্বাভাবিক করে দেয়।

    রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পুলক চন্দ্র রায় জানান, খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা দুই জনের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। সড়ক দূর্ঘটনায় নিহত দুইজনের পরিবারের কারো কোনো অভিযোগ না থাকায় মরদেহ তাদের কাছে হস্তান্তর করা হবে এবং থানায় একটি অপমৃত্যু মামলা রেকর্ড করা হবে। এ ঘটনায় গ্যাস সিলিন্ডার বহনকারী কাভার্ড ভ্যানটিকে আটক করা হয়েছে, তবে চালক পালিয়ে গেছে।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ