ঢাকা বুধবার, ২২ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • দ্বিতীয় স্ত্রী নাকি চাকরির সুপারিশ, ভাইরাল ভিডিও নিয়ে প্রশ্ন ছুড়লেন ডাকসু নেত্রী মোদির বাসভবনের সামনে থেকে রাহুল, প্রিয়াঙ্কা ও অখিলেশ আটক পেশাজীবী দলের কেন্দ্রীয় নিবার্হী কমিটির সহ সভাপতি হলেন মিজানুর রহমান অহিদ  গৌরনদীতে মাদ্রাসার কক্ষে ছাত্রীর ঝুলন্ত লাশ শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়োগে ডিসিদের ক্ষমতা বাতিল, ফিরলো আগের নিয়ম এবার মোদীর বাসভবন ঘিরে বিক্ষোভ, পদত্যাগ দাবি বরিশালে বনমালী গাঙ্গুলী ছাত্রী নিবাসে নৈশভোজ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান  কিস্তির টাকা তুলতে গিয়ে শিশুকে ধর্ষণচেষ্টা, এনজিওকর্মী পিরোজপুরের রাকিবুল আটক  কুয়াকাটায় ২০ কেজির সামুদ্রিক শোল বিক্রি ১৪ হাজার টাকায় মিত্রদের ধন্যবাদ প্রধানমন্ত্রীর, ৩১ দফা ও জুলাই সনদ বাস্তবায়নের অঙ্গীকার
  • নাইজেরিয়ায় বোমা হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৪০

    নাইজেরিয়ায় বোমা হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৪০
    ফাইল ছবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    নাইজেরিয়ার মধ্যাঞ্চলে পশুপালকদের একটি দলের ওপর বোমা হামলায় মৃতের সংখ্যা ২৭ থেকে বেড়ে ৪০ জনে দাঁড়িয়েছে। স্থানীয় সরকারের বরাত দিয়ে বৃহস্পতিবার এএফপি একথা জানায়।

    নাসারাওয়ার গভর্নর আবদুল্লাহি সুলে বলেছেন, নাসারাওয়া ও বেনু রাজ্যের সীমান্তবর্তী গ্রাম রুকুবিতে বুধবারের হামলায় ঘটনায় অন্তত ৪০ জন নিহত হয়েছে। কোনো ব্যক্তি বা গোষ্ঠি এই হামলার দায় স্বীকার করেনি।

    সুলে বুধবার রাতে আরাইজ নিউজ টেলিভিশনকে বলেন, আগে গুজব উঠেছিল বিমান বাহিনী বোমা হামলা চালিয়েছে কিন্তু এখন আমরা জানতে পেরেছি ওই এলাকার উপর দিয়ে বিমানবাহিনীর কোনো বিমান উড়েনি।

    বিমানটিকে কে পরিচালনা করছে তা উল্লেখ না করে সুলে বলেছেন, এটি একটি ড্রোন ছিল যেটি এলাকার উপর দিয়ে উড়ে যায় ও বোমা ফেলে। পশুপালকদের প্রতিনিধিত্বকারী একটি গ্রুপ জানায়,  বোমাটি নাইজেরিয়ার সামরিক  বিমান থেকে ফেলা হয়েছে। 

    নাইজেরিয়ার বিমান বাহিনীর মুখপাত্র এ ব্যাপারে এএফপির  মন্তব্যের অনুরোধের কোনো জবাব দেননি। -বাসস। সূত্র : আনাদোলু এজেন্সি।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ