ঢাকা বুধবার, ২২ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • দ্বিতীয় স্ত্রী নাকি চাকরির সুপারিশ, ভাইরাল ভিডিও নিয়ে প্রশ্ন ছুড়লেন ডাকসু নেত্রী মোদির বাসভবনের সামনে থেকে রাহুল, প্রিয়াঙ্কা ও অখিলেশ আটক পেশাজীবী দলের কেন্দ্রীয় নিবার্হী কমিটির সহ সভাপতি হলেন মিজানুর রহমান অহিদ  গৌরনদীতে মাদ্রাসার কক্ষে ছাত্রীর ঝুলন্ত লাশ শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়োগে ডিসিদের ক্ষমতা বাতিল, ফিরলো আগের নিয়ম এবার মোদীর বাসভবন ঘিরে বিক্ষোভ, পদত্যাগ দাবি বরিশালে বনমালী গাঙ্গুলী ছাত্রী নিবাসে নৈশভোজ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান  কিস্তির টাকা তুলতে গিয়ে শিশুকে ধর্ষণচেষ্টা, এনজিওকর্মী পিরোজপুরের রাকিবুল আটক  কুয়াকাটায় ২০ কেজির সামুদ্রিক শোল বিক্রি ১৪ হাজার টাকায় মিত্রদের ধন্যবাদ প্রধানমন্ত্রীর, ৩১ দফা ও জুলাই সনদ বাস্তবায়নের অঙ্গীকার
  • জাপানের ১৭০ শিক্ষাপ্রতিষ্ঠানে বোমা হামলার হুমকি, ভয়ে বন্ধ স্কুল

    জাপানের ১৭০ শিক্ষাপ্রতিষ্ঠানে বোমা হামলার হুমকি, ভয়ে বন্ধ স্কুল
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    জাপানে দুই শতাধিক শিক্ষাপ্রতিষ্ঠানে বোমা হামলার হুমকি দিয়ে একটি ফ্যাক্স বার্তা পাঠানো হয়েছে। বিবিসির খবরে বলা হয়েছে, টোকিওতে রেজিস্ট্রেশন করা একটি নম্বর থেকে সোমবার দেশের হাইস্কুল ও বিশ্ববিদ্যালয়গুলোতে ওই হুমকিপূর্ণ বার্তা দেওয়া হয়। এ ঘটনায় অনেক শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখা হয়।  

    পুলিশ জানিয়েছে, এখন পর্যন্ত কোনো হামলার খবর পাওয়া যায়নি।

    স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, গত সোমবার একটি বার্তায় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ৩৩০টির বেশি বোমা পেতে রাখার দাবি করা হয়। এর পরের দিন মঙ্গলবার শিক্ষার্থী ও শিক্ষকদেরকে দেশীয় অস্ত্র দিয়ে হত্যা করার হুমকি দেওয়া হয়। হুমকির ওই বার্তায় ৩ থেকে ৩০ লাখ ইয়েন মুক্তিপণও দাবি করা হয়।

    তবে কোনো স্কুল কিংবা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনা ঘটেনি। জাপানের অধিকাংশ স্কুল বৃহস্পতিবার পুনরায় খুলেছে। দেশটিতে বোমা হামলার হুমকির ঘটনা বিরল। অপরাধহার তুলনামূলক স্বল্পতার জন্য জাপান পরিচিত।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ