ঢাকা সোমবার, ১৯ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পদত্যাগের নির্দেশের গুঞ্জনের মধ্যেই ইশরাকের বার্তা দুই শিশুকে হত্যার পর মায়ের আত্মহত্যা, দেয়ালে লেখা ছিল ‘এই গল্প শেষ’ নগরীর বিভিন্ন পূজামণ্ডপ ও মন্দির পরিদর্শন করলেন বিসিসি প্রশাসক  ইশরাককে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর কাউনিয়া বালিকা ফাজিল মডেল মাদরাসায় ঈদে মিলাদুন্নবী (সঃ) উদযাপন ভোলায় বিএনপি নেতাকে কুপিয়ে জখম, গণপিটুনির পর যুবকের মৃত্যু দুর্নীতির মামলায় বিমানবাহিনীর সাবেক প্রধান কাতারে গ্রেফতার শ্রমিক নেতাদের বিরুদ্ধে ষড়যন্ত্র বন্ধ ও ৭ দফা দাবিতে পদ্মা ব্লোয়িংয়ে গেট মিটিং সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় রাজাপুরের আনোয়ার হোসেনের মৃত্যু বরিশালে চার ঘন্টার অভিযানে ১৫ হাজার মিটার কারেন্ট জাল জব্দ
  • মঠবাড়িয়ায় আ.লীগ নেতা ফজলুল হক মনিরের স্মরণসভা

    মঠবাড়িয়ায় আ.লীগ নেতা ফজলুল হক মনিরের স্মরণসভা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলা আ.লীগ প্রচার ও প্রকাশনা সম্পাদক এবং আওয়ামী মটর শ্রমিক লীগের সভাপতি ফজলুল হক মনির স্মরণসভা ও দোয়া মিলাদ অনুষ্ঠিত হয়েছে। 

    বৃহস্পতিবার রাতে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স অডিটরিয়ামে উপজেলা মটর শ্রমিক লীগ এ অনুষ্ঠানের আয়োজন করেন।

    স্মরণসভায় উপজেলা মটর শ্রমিক লীগ সহ-সভাপতি সিদ্দিকুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম সোহাগের সঞ্চালনায় বক্তব্য রাখেন, কেন্দ্রীয় যুবলীগের প্রেসিডিয়াম সদস্য তাজউদ্দিন আহমেদ, সাবেক উপজেলা চেয়ারম্যান মো. আশরাফুর রহমান, উপজেলা চেয়ারম্যান রিয়াজ উদ্দিন আহমেদ, ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সাবেক সভাপতি ইব্রাহীম হোসেন, উপজেলা আ.লীগ যুগ্ম সাধারণ সম্পাদক মহিউদ্দিন আলমগীর, উপজেলা ভাইস চেয়ারম্যান আরিফুর রহমান সিফাত, ইউনিয়ন আ.লীগ সভাপতি আব্দুল করিম মোল্লা, উপজেলা আ.লীগ দপ্তর সম্পাদক হারুন অর রশিদ খান, ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিলন, স্বেচ্ছাসেবক লীগ সাবেক সভাপতি আলাউদ্দিন আল আজাদ, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন হাওলাদার, যুবলীগ সাংগঠনিক সম্পাদক শাহীন মিয়া নবী, ছাত্রলীগ সাধারণ সম্পাদক মশিউর রহমান মর্তুজা যুবলীগ নেতা শাহ আলম শিকদার, মটর শ্রমিক নেতা দুলাল মুন্সী।

    পবিত্র কুরআন থেকে তেলোয়াত করেন ক্বারী মো. হারুনুর রশিদ। দোয়া পরিচালনা করেন কেন্দ্রীয় জামে মসজিদের ছানী ঈমাম হাফেজ মোহাম্মদ গোলাম কিবরিয়া।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ