ঢাকা বুধবার, ২২ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • দ্বিতীয় স্ত্রী নাকি চাকরির সুপারিশ, ভাইরাল ভিডিও নিয়ে প্রশ্ন ছুড়লেন ডাকসু নেত্রী মোদির বাসভবনের সামনে থেকে রাহুল, প্রিয়াঙ্কা ও অখিলেশ আটক পেশাজীবী দলের কেন্দ্রীয় নিবার্হী কমিটির সহ সভাপতি হলেন মিজানুর রহমান অহিদ  গৌরনদীতে মাদ্রাসার কক্ষে ছাত্রীর ঝুলন্ত লাশ শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়োগে ডিসিদের ক্ষমতা বাতিল, ফিরলো আগের নিয়ম এবার মোদীর বাসভবন ঘিরে বিক্ষোভ, পদত্যাগ দাবি বরিশালে বনমালী গাঙ্গুলী ছাত্রী নিবাসে নৈশভোজ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান  কিস্তির টাকা তুলতে গিয়ে শিশুকে ধর্ষণচেষ্টা, এনজিওকর্মী পিরোজপুরের রাকিবুল আটক  কুয়াকাটায় ২০ কেজির সামুদ্রিক শোল বিক্রি ১৪ হাজার টাকায় মিত্রদের ধন্যবাদ প্রধানমন্ত্রীর, ৩১ দফা ও জুলাই সনদ বাস্তবায়নের অঙ্গীকার
  • করোনায় নাকে ব্যবহারের টিকার যুগে ভারত

    করোনায় নাকে ব্যবহারের টিকার যুগে ভারত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ভারত করোনা চিকিৎসায় নাকে ব্যবহারের টিকার যুগে প্রবেশ করেছে। দেশটির ওষুধ প্রস্তুতকারক কোম্পানি ভারত বায়োটেকের ’ইনকোভ্যাক’ নামের টিকাটি বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) উদ্বোধন করা হয়েছে। করোনা চিকিৎসায় নাকে ব্যবহারের ভারতের কোনো কোম্পানির এটাই প্রথম টিকা। 

    ভারতের সরকারি হাসপাতালে প্রতি ডোজ ইনকোভ্যাকের দাম পড়বে ৩২৫ রুপি। আর প্রাইভেট হাসপাতালে তা পড়বে ৮০০ রুপি। প্রথম ডোজ দেওয়ার ২৮ দিন পর দ্বিতীয় ডোজ দিতে হবে। 

    নাকে ব্যবহারের এই টিকা মূলত বুস্টার ডোজ হিসেবে কাজ করবে। তাই যারা আগে সাধারণ করোনা টিকা নিয়েছেন, শুধু তারাই নাকে ব্যবহারের এই টিকা নিতে পারবেন। 

    গত ১ ডিসেম্বর ভারত সরকার জানায়,পরীক্ষা-নিরীক্ষা শেষে জরুরি প্রয়োজনে ইনকোভ্যাকের সীমিত ব্যবহারের অনুমতি দিয়েছে সেন্ট্রাল ড্রাগস স্ট্যান্ডার্ড কন্ট্রোল অর্গানাইজেশন। 

    তার আগে গত ১৫ আগস্ট ভারত বায়োটেক জানায়, ক্লিনিক্যাল ট্রায়ালের তিন নম্বর ধাপে ইনকোভ্যাক নিরাপদ, সুরক্ষায় যথেষ্ট শক্তিশালী বলে প্রমাণিত হয়েছে। করোনার সাধারণ টিকার চেয়ে এই টিকার দাম তুলনামূলক কম। তাই এটা নিম্ন ও মধ্যবিত্তের নাগালের মধ্যে থাকবে বলে আশা করা হচ্ছে।  

    ২০২১ সালের জানুয়ারি থেকে করোনা টিকা দেওয়া শুরু করে ভারত। ইতোমধ্যে ২২ কোটি ৬১ লাখ ৬৯ হাজার ৫৫৯ ডোজ টিকা দেওয়া হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০টা পর্যন্ত পূর্ববর্তী ২৪ ঘণ্টায় আরও ২ লাখ ৫৪ হাজার ৫২১ ডোজ টিকা দেওয়া হয়েছে বলে উল্লেখ করা হয়েছে স্ক্রলডটইনের এক প্রতিবেদনে। 

    সূত্র : স্ক্রলডটইন। 


    এএজে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ