ঢাকা বুধবার, ২২ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • দ্বিতীয় স্ত্রী নাকি চাকরির সুপারিশ, ভাইরাল ভিডিও নিয়ে প্রশ্ন ছুড়লেন ডাকসু নেত্রী মোদির বাসভবনের সামনে থেকে রাহুল, প্রিয়াঙ্কা ও অখিলেশ আটক পেশাজীবী দলের কেন্দ্রীয় নিবার্হী কমিটির সহ সভাপতি হলেন মিজানুর রহমান অহিদ  গৌরনদীতে মাদ্রাসার কক্ষে ছাত্রীর ঝুলন্ত লাশ শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়োগে ডিসিদের ক্ষমতা বাতিল, ফিরলো আগের নিয়ম এবার মোদীর বাসভবন ঘিরে বিক্ষোভ, পদত্যাগ দাবি বরিশালে বনমালী গাঙ্গুলী ছাত্রী নিবাসে নৈশভোজ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান  কিস্তির টাকা তুলতে গিয়ে শিশুকে ধর্ষণচেষ্টা, এনজিওকর্মী পিরোজপুরের রাকিবুল আটক  কুয়াকাটায় ২০ কেজির সামুদ্রিক শোল বিক্রি ১৪ হাজার টাকায় মিত্রদের ধন্যবাদ প্রধানমন্ত্রীর, ৩১ দফা ও জুলাই সনদ বাস্তবায়নের অঙ্গীকার
  • বন্দুক হামলা: ক্যালিফোর্নিয়ায় ৪৮ ঘণ্টায় নিহত ১৯

    বন্দুক হামলা: ক্যালিফোর্নিয়ায় ৪৮ ঘণ্টায় নিহত ১৯
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ৪৮ ঘণ্টার মধ্যে যুক্তরাষ্ট্রে ৩টি গুলির ঘটনা ঘটে। এতে নিহত হয়েছেন ১৯ জন। আর সবগুলো ঘটনা ঘটেছে ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যে।

    বুধবার (২৫ জানুয়ারি) মার্কিন গণমাধ্যম সিএনএনের প্রতিবেদনে এ তথ্য জানা গেছে। প্রতিবেদনে বলা হয়, গত শনিবার ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেসে চীনা চন্দ্রবর্ষের উৎসবে গুলিতে ১১ জন নিহত হন। মনটেরি পার্কে এই হামলার ঘটনা ঘটে। 

    প্রত্যক্ষদর্শীদের বরাতে লস অ্যাঞ্জেলেস পুলিশ জানায়, মনটেরি পার্কের জনপ্রিয় ড্যান্স ক্লাবকে লক্ষ্য করে এই হামলা চালানো হয়ে থাকতে পারে। চীনা চন্দ্রবর্ষ উদ্‌যাপন করতে অতিথিরা এখানে এসেছিলেন।

    এরপর উত্তর ক্যালিফোর্নিয়ার হাফ মুন বেতে স্থানীয় সময় সোমবার পৃথক দুটি বন্দুক হামলার ঘটনা ঘটে। ওই দুটি বন্দুক হামলায় ৭ জন নিহত হন। নিহতদের অধিকাংশই এশিয়ান-আমেরিকান। 

    সিএনএনের প্রতিবেদনে বলা হয়, ২০২৩ সালের শুরুতে অনেকগুলো বন্দুক হামলা হয়েছে। চলতি মাসে যুক্তরাষ্ট্রজুড়ে অন্তত ৪০টি গুলির ঘটনা ঘটেছে।


    এএজে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ