ঢাকা বুধবার, ২২ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • দ্বিতীয় স্ত্রী নাকি চাকরির সুপারিশ, ভাইরাল ভিডিও নিয়ে প্রশ্ন ছুড়লেন ডাকসু নেত্রী মোদির বাসভবনের সামনে থেকে রাহুল, প্রিয়াঙ্কা ও অখিলেশ আটক পেশাজীবী দলের কেন্দ্রীয় নিবার্হী কমিটির সহ সভাপতি হলেন মিজানুর রহমান অহিদ  গৌরনদীতে মাদ্রাসার কক্ষে ছাত্রীর ঝুলন্ত লাশ শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়োগে ডিসিদের ক্ষমতা বাতিল, ফিরলো আগের নিয়ম এবার মোদীর বাসভবন ঘিরে বিক্ষোভ, পদত্যাগ দাবি বরিশালে বনমালী গাঙ্গুলী ছাত্রী নিবাসে নৈশভোজ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান  কিস্তির টাকা তুলতে গিয়ে শিশুকে ধর্ষণচেষ্টা, এনজিওকর্মী পিরোজপুরের রাকিবুল আটক  কুয়াকাটায় ২০ কেজির সামুদ্রিক শোল বিক্রি ১৪ হাজার টাকায় মিত্রদের ধন্যবাদ প্রধানমন্ত্রীর, ৩১ দফা ও জুলাই সনদ বাস্তবায়নের অঙ্গীকার
  • লালমোহনে এশিয়ান টিভির ১০ম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

    লালমোহনে এশিয়ান টিভির ১০ম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ভোলা-৩ আসনের সংসদ সদস্য নূরুন্নবী চৌধুরী শাওন বলেছেন আমাদের কৃষ্টি, ইতিহাসসহ সবকিছুকে ধারণ ও লালন করে এশিয়ান টিভি আগামীতে মাননীয় নেত্রি শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ নির্মাণের সবচেয়ে গুরুত্ব পূর্ণ ভূমিকা পালন করবে। 

    বৃহস্পতিবার সকাল ১০টায় লালমোহনে  এশিয়ান টিভির ১০ম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে প্রেসক্লাবে প্রতিনিধির আয়োজনে অনুষ্ঠানে ভার্চুয়ালি প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন। 

    তিনি বলেন আমাদের লালমোহন ও তজুমদ্দিনে দেশরত্ন শেখ হাসিনার যত উন্নয়ন তা তুলে ধরছে এশিয়ান টিভি। এ টেলিভিশন আগামীর সুন্দর বাংলাদেশ, সুন্দর প্রজন্ম এবং স্মার্ট বাংলাদেশ তৈরিতে সহযোগিতা করবে। 

    এশিয়ান টেলিভিশনের লালমোহন উপজেলা প্রতিনিধি মো. জসিম জনির সভাপতিত্বে এসময় আরো বক্তব্য রাখেন লালমোহন থানার অফিসার ইনচার্জ মো. মাহবুবুর রহমান, ওসি (তদন্ত) এনায়েত হোসেন, লালমোহন বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আলহাজ্ব মোস্তফা মিয়া, করিমুন্নেছা-হাফিজ মহিলা কলেজের ভাইস প্রিন্সিপাল মিজানুর রহমান লিপু, পৌরসভা আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক মফিজুল ইসলাম মনজু তালুদকার, শাহজামাল দুলাল, লালমোহন প্রেসক্লাবের সহসভাপতি সাংবাদিক এনামূল হক রিংকু, রিপোর্টার্স ইউনিটির সভাপতি মাহমুদ হাসান লিটন, উপজেলা আওয়ামী লীগের  সহ দপ্তর সম্পাদক সাংবাদিক আনোয়ার রাব্বী, প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক মো. ফরিদ উদ্দিন, অর্থ সম্পাদক শাহিন কুতুব, দপ্তর সম্পাদক আব্দুস সালাম সেন্টু, ক্রীড়া সম্পাদক অপু হাসান, আইসিটি সম্পাদক শংকর মজুমদারসহ অন্যারা।  


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ