ঢাকা বুধবার, ২২ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • দ্বিতীয় স্ত্রী নাকি চাকরির সুপারিশ, ভাইরাল ভিডিও নিয়ে প্রশ্ন ছুড়লেন ডাকসু নেত্রী মোদির বাসভবনের সামনে থেকে রাহুল, প্রিয়াঙ্কা ও অখিলেশ আটক পেশাজীবী দলের কেন্দ্রীয় নিবার্হী কমিটির সহ সভাপতি হলেন মিজানুর রহমান অহিদ  গৌরনদীতে মাদ্রাসার কক্ষে ছাত্রীর ঝুলন্ত লাশ শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়োগে ডিসিদের ক্ষমতা বাতিল, ফিরলো আগের নিয়ম এবার মোদীর বাসভবন ঘিরে বিক্ষোভ, পদত্যাগ দাবি বরিশালে বনমালী গাঙ্গুলী ছাত্রী নিবাসে নৈশভোজ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান  কিস্তির টাকা তুলতে গিয়ে শিশুকে ধর্ষণচেষ্টা, এনজিওকর্মী পিরোজপুরের রাকিবুল আটক  কুয়াকাটায় ২০ কেজির সামুদ্রিক শোল বিক্রি ১৪ হাজার টাকায় মিত্রদের ধন্যবাদ প্রধানমন্ত্রীর, ৩১ দফা ও জুলাই সনদ বাস্তবায়নের অঙ্গীকার
  • লিবিয়ার উপকূলে নৌকাডুবিতে ৮ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু

    লিবিয়ার উপকূলে নৌকাডুবিতে ৮ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু
    ফাইল ছবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    লিবিয়ার উপকূলে অভিবাসনপ্রত্যাশীদের নৌকাডুবে অন্তত ৮ জন প্রাণ হারিয়েছেন। গতকাল বুধবারের এ ঘটনায় আরও ৮৪ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। এছাড়া আরও ৫৮ জন নিখোঁজ রয়েছ্নে। খবর এপি নিউজের।

    জানা গেছে, ডুবে যাওয়া ওই নৌকায় অন্তত ১৫০ জন অভিবাসনপ্রত্যাশী ছিলেন। আর নিহতদের সবাই আফ্রিকার নাগরিক। তবে তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় জানা যায়নি। 

    এক বিবৃতিতে হতাহতের এ তথ্য প্রকাশ করেছে রেড ক্রিসেন্ট। তারা জানায়, ত্রিপোলির ৪০ কিলোমিটার দূরের এলাকা কাস্তেভার্দে এলাকায় ভেসে এসেছে মরদেহগুলো। নিখোঁজদের সন্ধানে তল্লাশি চলছে।

    জীবিত উদ্ধার হওয়া অভিবাসনপ্রত্যাশীরা জানান, তারা ইতালির উদ্দেশে রওনা হয়েছিলেন। ছোট্ট নৌকায় ছিল দেড় শতাধিক মানুষ। তাদের মধ্যে নারী ও শিশুরাও ছিলেন। পথে দুর্ঘটনার কবলে পড়ে নৌযান। এ সময় তাদের বিপদের মধ্যে রেখেই পালিয়ে যান পাচারকারীরা।


     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ