ঢাকা বুধবার, ২২ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • দ্বিতীয় স্ত্রী নাকি চাকরির সুপারিশ, ভাইরাল ভিডিও নিয়ে প্রশ্ন ছুড়লেন ডাকসু নেত্রী মোদির বাসভবনের সামনে থেকে রাহুল, প্রিয়াঙ্কা ও অখিলেশ আটক পেশাজীবী দলের কেন্দ্রীয় নিবার্হী কমিটির সহ সভাপতি হলেন মিজানুর রহমান অহিদ  গৌরনদীতে মাদ্রাসার কক্ষে ছাত্রীর ঝুলন্ত লাশ শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়োগে ডিসিদের ক্ষমতা বাতিল, ফিরলো আগের নিয়ম এবার মোদীর বাসভবন ঘিরে বিক্ষোভ, পদত্যাগ দাবি বরিশালে বনমালী গাঙ্গুলী ছাত্রী নিবাসে নৈশভোজ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান  কিস্তির টাকা তুলতে গিয়ে শিশুকে ধর্ষণচেষ্টা, এনজিওকর্মী পিরোজপুরের রাকিবুল আটক  কুয়াকাটায় ২০ কেজির সামুদ্রিক শোল বিক্রি ১৪ হাজার টাকায় মিত্রদের ধন্যবাদ প্রধানমন্ত্রীর, ৩১ দফা ও জুলাই সনদ বাস্তবায়নের অঙ্গীকার
  • জাপানে কার্গো জাহাজ ডুবে নিহত ২, নিখোঁজ ৯

    জাপানে কার্গো জাহাজ ডুবে নিহত ২, নিখোঁজ ৯
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    জাপান ও দক্ষিণ কোরিয়ার জলসীমায় একটি কার্গো জাহাজ ডুবে দুজন নিহত হয়েছেন। নিখোঁজ রয়েছেন আরও নয়জন। ছয়জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। নিখোঁজদের উদ্ধার তৎপরতা অব্যাহত রয়েছে। 

    মঙ্গলবার (২৪ জানুয়ারি) রাত ২টা ৪৫ মিনিটে জাপানের নাগাসাকি ও দক্ষিণ কোরিয়ার জেজু দ্বীপের মধ্যকার একটি স্থানে একটি কার্গো জাহাজ ডুবে যায়। জিন্তিয়ান নামের ৬ হাজার ৬৫১ টনের কার্গোটি হংকংয়ের একটি কোম্পানির নামে রেজিস্ট্রেশন করা। 

    জিন্তিয়ানের নাবিকরা চীনা অথবা মিয়ানমারের নাগরিক বলে ধারণা করা হচ্ছে। কার্গোটি কাঠ নিয়ে দক্ষিণ কোরিয়া থেকে মালয়েশিয়া যাচ্ছিল। 

    জাপানের কোস্ট গার্ডের বরাতে রয়টার্স জানায়, মঙ্গলবার মধ্যরাতের পর আমরা একটি সতর্ক বার্তা পাই। একটি কার্গো ঝড়ের কবলে পড়ে সহায়তা চায়। আমাদের কোস্ট গার্ড সদস্যরা দ্রুত কোর্গোটির দিকে রওনা করে। 

    কিন্তু ঝড়ের কারণে রাতে তেমন একটা উদ্ধার কাজ করা সম্ভব হয়নি। বুধবার (২৫ জানুয়ারি) সকাল সাড়ে ৮টার দিকে ফের উদ্ধার কাজ শুরু হয়। তখন দুজনকে মৃত ও ছয়জনকে অজ্ঞান অবস্থায় উদ্ধার করা হয়। হাসপাতালে নেওয়ার পর অজ্ঞানদের মধ্যে একজন ছাড়া বাকি সবার জ্ঞান ফিরে আসে। 

    এদিকে দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে মঙ্গলবার দক্ষিণ জাপানের ওকিনাওয়া দ্বীপেও আলাদা একটি জাহাজ ডুবে যায়। ওই জাহাজে থাকা ১৯ নাবিকের সবাইকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়। তারা সবাই চীনা নাগরিক।

    সূত্র : রয়টার্স।


    এএজে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ